April 23, 2026, 8:12 pm

সংবাদ শিরোনাম
ওয়ার্ডে কাউন্সিলর পদে শীর্ষ অবস্থানে আলমগীর হোসেন ধনীদের সংখ্যা বাড়ছে: ৫ বছরে বিলিয়নিয়ার হতে পারে প্রায় ৪ হাজার রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১

শেরপুরে ধান ক্ষেত থেকে নারী চাতাল শ্রমিকের খন্ড-বিখন্ড লাশ উদ্ধার

শেরপুরে ধান ক্ষেত থেকে নারী চাতাল শ্রমিকের খন্ড-বিখন্ড লাশ উদ্ধার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

শেরপুরের নালিতাবাড়ীতে আট দিন আগে নিখোঁজ এক নারী চাতাল শ্রমিকের বিচ্ছিন্ন মাথা ও হাত-পা বিহীন লাশ জমিতে পোঁতা অবস্থায় পাওয়া গেছে, যেখানে তাড়াহুড়ো করে লাগানো হচ্ছিল বোরো ধান। গতকাল শুক্রবার উপজেলার রাজনগর ইউনিয়নের সুরতখাল সংলগ্ন একটি জমির মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করা হয় বলে নালিতাবাড়ী থানার ওসি সারোয়ার হোসেন জানান। নিহত রোকসানা বেগম (২৫) শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বনগাঁও পূর্বপাড়া গ্রামের সিরাজ আলীর মেয়ে। ওসি সারোয়ার বলেন, সকালে একটি জমিতে তড়িঘড়ি করে বোরো ধান রোপন করার সময় এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পরে তল্লাশি চালিয়ে এক স্থান থেকে পোঁতা অবস্থায় রোকসানার খ-িত মাথা ও আরেক স্থান থেকে দেহের অংশ পাওয়া যায়। তবে হাত ও পা পাওয়া যায়নি। এলাকাবাসী ও পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, রাজনগর ইউনিয়নের চাঁদগাও গ্রামের আবদুল খালেকের ছেলে মাসুদ ও রোকসানা রাজনগর মজিদের একটি চাতালে কাজ করতেন। চাঁদগাওয়ে চাতালে কাজ দেওয়ার কথা বলে গত ১৭ জানুয়ারি রোকসানাকে সেখানে নিয়ে যান মাসুদ। “পরদিন রোকসানার মা জেলেহা খাতুন ওই গ্রামে গিয়ে তাকে খুঁজে পাননি। এরপর অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান পাননি তিনি। ওসি বলেন, গত বৃহস্পতিবার সকালে সুরতখাল সংলগ্ন একটি জমিতে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুলকে জানান। কিন্তু নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোনো লাশ পায়নি। গতকাল শুক্রবার সকালে মাসুদের মামা মোতালেবের জমিতে তড়িঘড়ি করে বোরো ধান রোপন করতে দেখে এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে জানানো হয়। পুলিশ পরে সেখানে তল্লাশি চালায়। পরে রোকসানার মা গিয়ে লাশ সনাক্ত করেন। তবে ঘটনার পর থেকে মাসুদ ও তার সহযোগীরা পলাতক রয়েছে বলে ওসি সারোয়ার জানান। পুলিশ লাশের সুতহাল তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। লাশের হাত ও পা উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে বলে জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর