মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি::
বাগেরহাটের মোরেলগঞ্জে বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে সাড়ে ৮ লাখ টাকার অবৈধ জাল আটক এবং আটককৃত জাল ভস্মীভূত করেছে নৌবাহিনী।
শনিবার দুপুরে মা ইুলশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে নৌবাহিনীর মাস্টার চীপ পেটি অফিসার এলসিভিপি-০১২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বদরুজ্জামান এর নেতৃত্বে একটি টিম কুমারখালী এলাকার বলেশ্বর নদীতে অভিযান চালায়। অভিযানকালে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ১ হাজার মিটার চরগড়া জাল আটক করে। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা। পরে বারইখালী ফেরিঘাট এলাকায় এসব আটক অবৈধ জাল ভস্মিভূত করে।
মা ইলিশ সংরক্ষণে নৌবাহিনীর এ টিম ৪ নভেম্বর পর্যন্ত বাগেরহাট জেলায় এ অভিযান পরিচালনা করবে।