April 15, 2026, 11:47 pm

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

র‌্যাব-৫ এর পৃথক দুটি অভিযানে অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার’ দুই মাদক ব্যাবসায়ী অটক

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান ::
মাদক ও অস্ত্র উদ্ধারসহ সন্ত্রাস-জঙ্গি নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন র‍্যাপিড এ্যাকশান ব্যাটলিয়ান (র‍্যাব)। এর’ই ধারাবাহিকতায় একইদিন পৃথক পৃথকভাবে দুটি অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে ৪৬৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ জন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। দ্বিতীয় অভিযানে ৪৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ জন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। অর্থাৎ ২টি অভিযানে মোট  ৯৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক দুই মাদক ব্যাবসায়ীকে অটক করতে সক্ষম হন।
প্রথম অভিযান : নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল বৃহস্পতিবার (২২ অক্টোবর) ২০২০ ইং তারিখ দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন সময় অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ০১ জন মাদক ব্যাবসায়ীকে আটক করতে সক্ষম হন।
উক্ত অপারেশনটি রাজশাহী জেলার চারঘাট থানাধীন শিমুলিয়া গ্রামস্থ পাটিয়াকান্দি ব্রীজ সংলগ্ন মোল্লার মোড়ের পূর্ব দিকে জনৈক হায়দার আলী’র বসত বাড়ির পূর্বদিকে আম বাগানের ভিতর  পরিচালনা করা হয়। সেই সময় মাদক ব্যবসায়ী মোঃ লিটন আলী (৪০), পিতা- মোঃ মহসীন আলী, সাং-শিমুলিয়া, থানা-চারঘাট, জেলা- রাজশাহীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যাবসায়ীর কাছে থেকে যথাক্রমে (ক) ৪৬৫ পিচ ইয়াবা ট্যাবলেট, (খ) ০১ টি মোবাইল ফোন, (গ) ০১ টি সীমকার্ড জব্দ করা হয়। উপরোক্ত বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
দ্বিতীয় অভিযান : নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের অপারেশনিক দল একইদিন বৃহস্পতিবার (২২ অক্টোবর) ২০২০ তারিখ বেলা ৩ ঘটিকায় আরও একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন সময় অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ০১ জন মাদক ব্যাবসায়ীকে আটক করতে সক্ষম হন।
অপারেশনটি রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর পূর্বপাড়া গ্রামস্থ জনৈক নাদিম বাবুর পাট গোডাউন এর পূর্ব পার্শ্বে আম বাগানের ভিতর পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল্লাহ (১৯), পিতা-মোঃ আনু আলী, সাং-পুঠিয়া
ধোপাপাড়া, জেলা-রাজশাহীকে, যথাক্রমে (ক) ৪৭০ পিচ ইয়াবা ট্যাবলেট, (খ) ০১ টিমোবাইল ফোন, (গ) ০১ টি সীমকার্ড উদ্ধার করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, অভিযান ২’টি পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধারসহ ০২ (দুই) মাদক ব্যাবসায়ীকে আটকের বিষয়টি আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) ২০২০ ইং তারিখ সন্ধা ৬টা ২৪ মিনিটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর বাংলাদেশ পুলিশ অধিনায়কের কার্যালয় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫) এর সিপিএসসি, মোল্লাপাড়া, রাজশাহী ক্যাম্প কতৃক  ই-মেইলের মাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর