গত ২১শে অক্টোবর ২০২০ ইং দিবাগত রাত্রে রংপুর কেরানী পাড়াস্থ, এস আই রাজ্জাক নামে এক পুলিশের ভাড়াবাড়ী থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও একটি মোবাইল ফোনের মেমরি কার্ড চুরি হয়েছে বলে রংপুর কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে কোতোয়ালি থানার পুলিশ একেই বাড়ীর পাশে রোজার ও রেজভি নামের দুইযুবক কে সকাল আনুমানিক দশটার দিকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ, বিষয় থানার ওসি রশিদ সাহেবের সাথে যোগাযোগ করলে তিনি জানান যে সন্দেহজনক দুই যুবক কে আমরা গ্রেপ্তার করেছি তাদেরকে জিজ্ঞাসা বাদ করার জন্য।
কিন্তু তাদের পরিবারের দাবী তারা কখনো এই চুরির সাথে জড়িত নয় তাদের অযর্থা হয়রানী করার জন্য গ্রেপ্তার করা হয়েছে। অপর দিকে অভিযোগ কারী এস আই রাজ্জাকের সাথে যোগাযোগ করলে তিনি জানান যে একলক্ষ পঞ্চাশ হাজার টাকা তিনি স্টিল ফাইল ক্যেবিনেটে চাবি দিয়ে রেখেছিলেন। গভীর রাত্রিতে চোর গ্রিলভেঙ্গে ঘড়ের ভিতরে প্রবেশ করে তারে চাবি দিয়ে ফাউল ক্যেবিনেট খুলে উক্ত পরিমান টাকা ও একটি মেমোরি কার্ড চুরি করে নিয়ে যায়, ঘুম থেকে জাগার পড়ে ঘটনাটি আমার নজরে আসে । তবে এতগুলি টাকা কিভাবে এবং কেন আপনার বাড়ীতে রাখা হয়েছে তাহা জানতে চাওয়া হলে তিনি এই টাকা লোন করেছেন বলে জানান।
ডিসি ক্রাইম
মারুফ সাহেবের সাথে যোগাযোগ করলে তিনি বলেন যে ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি যাহাতে নির অপরাধী কোন ব্যক্তি শাস্তি নাপায়। কিন্তু এই ঘটনা টির বিষয়ে স্থানীয় প্রতিবেশী ও গণ্যমান্য ব্যক্তি বর্গ বিষয়টিকে আলাদা ভাবে দেখছেন।