April 16, 2026, 6:00 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

পাহাড় কাটতে গিয়ে দুই শ্রমিক নিহত

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

কক্সবাজারের রামুতে অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টায় উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উখিয়ার ঘোনা স্কুল পাহাড় এলাকার শ্রমিক আলি আহমদ ও মুজিবুর রহমান। জানা গেছে, রাতে একদল শ্রমিক পাহাড়ের মাটি কাটছিলেন। সেসময় ওই দু’জন আকস্মিক মাটির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ মাটি সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা। তিনি জানান, রাতের অন্ধকারে অসাধু চক্রের পাহাড় কাটা বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর