মোহাম্মদ হাছান,লক্ষীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন এটিএম জাকির হোসেন জাহাঙ্গীর।গত (১৬ আগষ্ট) রবিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য নিজ বাড়ি থেকে ঢাকা নেওয়ার পথে কুমিল্লায় মারা যান ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম বাবুল।এই জন্য ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হয়ে যায়। এই অবস্থায় প্রচলিত নিয়ম অনুযায়ী চেয়ারম্যানের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন প্যানেল চেয়ারম্যান-১। সেই সুবাদে প্যানেল চেযারম্যান-১, ৬নং শেখ পুর ওয়ার্ডের ইউপি সদস্য এটিএম জাকির হোসেন জাহাঙ্গীর বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন।গত (২০ আগষ্ট) বিকালে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের কার্যালয়ে সদ্য প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের জন্য দোয়ার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানেই এটিএম জাকির হোসেন জাহাঙ্গীর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেন। এসময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম ছাবির আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নুরুল আমিন, সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আলী হোসেনে এবং সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্ধোক্তাসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।এছাড়াও গত কয়েক দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিরূপ তথ্য আপলোড হতে দেখা যায়, এটিএম জাকির হোসেন জাহাঙ্গীর এর বিরুদ্ধে। এ বিষয়ে জানতে চাইলে, জাহাঙ্গীর জানান, “পাছে লোকে অনেক কথা বলে, আমি আপাতত এগুলোর দিকে নজর দিতে চাচ্ছি না। আমি মরহুম মোঃ নুরুল ইসলাম বাবুলের অসমাপ্ত কাজ গুলো সুন্দর ভাবে সম্পন্ন করতে চাই।এছাড়াও আমি পর্যায় ক্রমিক ভাবে স্কুল, কলেজ, মাদ্রাসা, সরকারী হাসপাতাল সহ বিভিন্ন গুরুত্ব প্রতিষ্ঠান এবং সংগঠনের কতৃপক্ষের সাথে স্বাস্থ্যবিধি মেনে আলোচনায় বসব এবং পুরো চন্দ্রগঞ্জ ইউনিয়নকে যেভাবে পরিচালনা করলে সকলের মঙ্গল হবে সেভাবে পরিচালনা করব। এব্যাপারে আমি সকলের একান্ত সাহায্য ও সহযোগিতা কামনা করি।
প্রাইভেট ডিটেকটিভ/২৩ আগষ্ট ২০২০/ইকবাল