March 31, 2026, 12:32 am

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে তানোর কামারগাঁ ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তিনার আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলসহ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রাজশাহীর তানোর উপজেলার কাঁমারগা ইউনিয়নের ৩-নং ওয়ার্ড আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের উদ্দোগে বৃহস্পতিবার (২০শে আগস্ট) ২০২০ ইং সকল ১০ ঘটিকা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশেষ দোয়া, মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কামারগাঁ ইউনিয়নের ০৩ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিম মণ্ডল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর ৬-নং কামারগাঁ ইউনিয়নের দুই দুইবারের নির্বাচিত সফল চেয়ারম্যান মোসলে উদ্দিন প্রামাণিক। সঞ্চ্যালনায় ছিলেন, কামারগাঁ ০৩-নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সিনিয়ার সহ-সভাপতি মোঃ মাহবুব আলম।
প্রধান অতিথির বক্তব্যে কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলে উদ্দিন প্রামাণিক বলেন, ‘বঙ্গবন্ধু দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। কিন্তু বর্তমানে কিছু সংখ্যক ব্যাক্তি বিশেষের কারনে আজ লুটপাট-দুর্নীতি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু এরকম বাংলাদেশ দেখতে চায়নি। বঙ্গবন্ধুর দেখিয়ে দেওয়া সঠিক পথ হিসেবে দুর্নীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবেই। দুর্নীতি যেকোনো দেশের উন্নয়নে একটি বড় বাধা। দুর্নীতির সঙ্গে কোনো প্রকার আপস নয়। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। আমরা বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত সৈনিক’ বঙ্গবন্ধু কোন অবস্থাতেই অন্যায়ের কাছে মাথা নত করেন নি। আমরাও জাতির জনকের দেখিয়ে দেওয়া পথকে অনুসরণ করে চলছি মৃত্যু পর্যন্ত সেইভাবেই চলবো ইনশাআল্লাহ।
চেয়ারম্যান বলেন, আমাদেরকে বঙ্গবন্ধু হত্যার বদলা নিতে হলে তার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের নতুন করে শপথ নিতে হবে। নতুন প্রত্যয়ে বলীয়ান হয়ে শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে এবং বঙ্গবন্ধুর কাংখিত অর্থনৈতিক মুক্তি এনে দিতে পারলেই জাতিরজনক বঙ্গবন্ধুর বিদেহী আত্মা শান্তি পাবে। বাংলার মানুষ জাতিরজনক বঙ্গবন্ধুর হত্যার রায়ের পরিপূর্ণ বাস্তবায়ন চায়। আর তা-ই হবে তার প্রতি কৃতজ্ঞ জাতির সর্বোৎকৃষ্ট সম্মান প্রদর্শন। ১৫ আগস্ট ’৭৫ এর কালোরাতে জাতির জনক বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ নির্মমভাবে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাত কামনা করছি।
মোসলেম উদ্দিন আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন দেশের অসহায় মানুষের মুখে হাসি ফুটাতেই কাজ করেছেন। সারা জাতি আজ শোকে মুহ্যমান, বেদনায় নীরব, নিস্তব্ধ। ১৯৭৫ সালের এমনি এক অভিশপ্ত দিনের সুবেহ সাদেকে একদল তস্কর খুনী, দুস্কৃতকারী, পাষন্ড এয়াজীদের বংশধর নিমকহারাম মীর জাফরের প্রেতাত্মা রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর রোডের ঐতিহাসিক ‘বঙ্গবন্ধু ভবনে’ হানা দিয়ে নির্মমভাবে হত্যা করে বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান কাংখিত পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিব, তার প্রিয়তমা স্ত্রী বাঙালির স্বাধীকার সংগ্রামের অন্যতম প্রেরণাদাত্রী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তাদের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট ক্রীড়া সংগঠক শেখ কামাল, মেঝো ছেলে বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল, ছোট ছেলে কিশোর শেখ রাসেল, পুত্রবধু সুলতানা কামাল ও রোজী জামালকে। আপনারা সবাই বঙ্গবন্ধুর জন্য দেয়া করবেন। তার পরিবারের শহীদ সদস্যদের জন্য দোয়া করবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যও দোয়া করবেন। জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত দোয়া, মোনাজাত ও মিলাদ মাহফিলের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তোফাজ্জল হক খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহসান হাবিব মাস্টার, ০৩-নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ জাহিদ আক্তার (রিগান), ০৩-নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মোঃ শফি কামাল, কামারগাঁ ইউনিয়ন যুবলীগ সদস্য শ্রী. উত্তম কুমার, ০২-নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল মন্ডল, ০৯-নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি দিয়ানোদসহ ০৩-নং ওয়ার্ড আওয়ামীলী ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা ডাঃ আফাজ উদ্দীন।
প্রাইভেট ডিটেকটিভ/২০ আগষ্ট ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর