April 16, 2026, 1:30 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ধোনির কন্যার সঙ্গে কোহলির আড্ডা

ধোনির কন্যার সঙ্গে কোহলির আড্ডা

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

দু’জনের আড্ডা জমে ভালই। যেমন এ বার রাঁচিতে টি-টোয়েন্টি ম্যাচের সময় হল। আড্ডার বিষয়, জিভার পোষ্যরা। খুদে জিভা একজনের কথা বারবার বলতে চাইছিল বিরাটকে। সে তার প্রিয় বিড়াল। বাবা কুকুর ভালবাসলেও মেয়ের প্রিয় বোধহয় বিড়ালই। কেমন ডাকে সে, তা-ও শোনায় বিরাটকে।

এমন নিখাদ আনন্দের মুহূর্ত উপভোগ করে ভারত অধিনায়ক তার ভিডিও পোস্ট করে টুইটারে লেখেন, ‘ফের দেখা জিভার সঙ্গে। এমন খাঁটি সারল্যের মধ্যে থাকতে পারাটা যে কি সৌভাগ্যের।’ রাঁচিতে অস্ট্রেলিয়াকে হারানোর চেয়েও এ যেন বেশি তৃপ্তির তাঁর কাছে। শনিবারের এই জয়ের পরে শিখর ধাওয়ান বলেন, ‘অস্ট্রেলিয়া আগে ক্রিকেটবিশ্বে যেরকম আধিপত্য দেখিয়েছে, ওদের হারিয়েই এ বার তা আমরা করে দেখাতে পারলে বড় ব্যাপার হবে।’

শনিবার বৃষ্টির জন্য ভারতের লক্ষ্য ছিল ৬ ওভারে ৪৮। রোহিত শর্মা, বিরাট ও ধাওয়ান যা তুলে নেয় বেশ সহজেই। ৩০ বলে ৪২ রান করা ওপেনার অ্যারন ফিঞ্চ বলে গেলেন, ‘কুলদীপের বলটা ঠিক বুঝতে পারিনি। আমার মাথাই কাজ করছিল না।’ কুলদীপের এই ফর্ম চলতে থাকলে ওয়ান ডে-র পর টি-টোয়েন্টি সিরিজও জেতা উচিত।-আনন্দবাজার

Share Button

     এ জাতীয় আরো খবর