April 13, 2026, 3:54 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

রংপুরে প্রকাশ্যে মরা গরুর মাংস বিক্রয় নেই কোন প্রশাসনিক পদক্ষেপ

শাহ মোহাম্মদ রায়হান বারী,নিজস্ব প্রতিবেদকঃ

mostbet

রংপুর সদর উপজেলার লাহিড়ীরহাটে মরা গরুর পঁচা মাংস বিক্রি ফলে “সেই মাংস খেয়ে একাধিক ক্রেতা অসুস্থ হয়ে পড়েছে”
অভিযোগ উঠেছে, স্থানীয় প্রশাসনের তদারকি না থাকায়, রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঈশ্বরপুর মাঠেরহাট গ্রামের গরুর কসাই রফিকুল ইসলাম  রফিক ও তার ছেলে ঝন্টু কসাই লাহিড়ীর হাটে গত সোমবার মরাগরুর পঁচা মাংশ বিক্রি করে। সোমবার দুপুরে সেই মাংস ক্রয় করে বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খেয়ে অসুস্থ হয়ে পড়েন ৩নং ওয়ার্ডের সিটি ঈশ্বরপুর এলাকার মৃতঃ মহির উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম ও তার পরিবারের ৫/৬ জন সদস্য।বর্তমানে রাশেদুলের অবস্থা আশংকাজনক।শুধু তাই নয় এছাড়াও সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়নের পালিচড়া বাজারে কিছুদিন আগে মরা ছাগলের মাংস বিক্রির অভিযোগে হাতেনাতে আটক হয় এক কসাই পরে স্থানীয় চেয়ারম্যান সোহেল রানা ও হাট ইজারাদার বিষয়টি অভ্যন্তরীণভাবে মীমাংসা করে।এদিকে গরুর পচা মাংস বিক্রির এ খবর লাহিড়ীর হাট এলাকায় জানাজানি হয়ে পড়লে কসাই রফিকুল ও তার ছেলে ঝন্টু কসাই গা-ঢাকা দিয়েছেন।এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ভুক্তভোগী ক্রেতাগন আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রাইভেট ডিটেকটিভ/৫ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর