April 13, 2026, 4:11 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সুন্দরগঞ্জে আগাম সতর্কতা বিষয়ক প্রশিক্ষণ

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

mostbet

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বন্যার আগাম সতর্কতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বেসরকারী সেচ্ছাসেবী সংস্থা (এনজিও) এসোড কর্তৃক বাস্তবায়নে ও ফ্লাড রেজিলিয়েন্স প্রকল্প’র আয়োজনে এ প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক ছিলেন জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা (ডিআরআরও) একেএম ইদ্রিশ আলী। অন্যান্য প্রশিক্ষকগণের মধ্যে ছিলেন রংপুর অঞ্চলের এসোড প্রোগ্রাম কো-অর্ডিনেটর এমদাদুল হক, এসোড ফ্লাড রেজিলিয়েন্স প্রজেক্ট ম্যানেজার শাহীন আহমেদ। প্রশিক্ষণ উদ্বোধন পূর্বে সার্বিক দিক তুলে ধরেন এসোড’র ফিল্ড অফিসার (এফও) মোক্তার হোসেন। এসময় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র সভাপতি আবু বক্কর সিদ্দিক, এসোড’র এফএফ ছফুরা খাতুন, মিজানুর রহমান, ফারহানা আফরোজ প্রমূখ। প্রশিক্ষণে বেলকা ইউপি সদস্য আবুল কালাম আজাদ, জবেদ আলী, মুক্তা বেগম, আনোয়ারা বেগমসহ ইউডিএমসি, সিআরসি ও ক্র্যাগ কমিটির বিভিন্ন স্তরের সদস্যগণ অংশ গ্রহণ করেন।

সুন্দরগঞ্জে ২ মাদক কারবারি গ্রেপ্তার
আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ২৬টি ইয়াবা ট্যাবলেটসহ লাজু মিয়া (২০) ও হাসানুর রহমান (২০) নামে ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মাদক কারবারিদ্বয়কে আদালতে পাঠানো হয়েছে। এরআগে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মেহেদী সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান। এতে উপজেলা বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা গ্রামের কুড়ার পাড়স্থ ব্রীজের উপড় থেকে মাদক কারবারিদ্বয়কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত লাজু মিয়া মনিরাম গ্রামের আনোয়ার হোসেনের পুত্র ও হাসানুর রহমান একই গ্রামের আফজাল হোসেনের পুত্র। বিষয়টি নিশ্চিত করে থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) বুলবুল ইসলাম জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/২৯ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর