April 15, 2026, 5:46 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

পটুয়াখালীতে ‘নো মাস্ক নো এন্ট্রি’ কর্মসূচী চালু

আনু আনোয়ার, পটুয়াখালী প্রতিনিধিঃ

mostbet

Exif_JPEG_420

Exif_JPEG_420

পটুয়াখালীর কলাপাড়ায় করোনা ভাইরাস পরিস্থিতিতে ‘নো মাস্ক নো এন্ট্রি’ কর্মসূচী চালু করা হয়েছে। বৃহস্পতিবার শেষ বিকেলে উপজেলা চত্ত¡র থেকে উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া উপজেলা ঘূর্নিঝড় প্রস্তুতিকরন সহকারী পরিচালক মো.আসাদুজ্জামান, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো.হুমায়ন কবির, রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন বিপুসহ কাউন্সিলর ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।পটুয়াখালী-৪ সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব’র বাস্তবায়নে ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে গণসচেতনতা মূলক কর্মসূচী অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন সড়কে চলাচলরত সব ধরনের যানবাহন চালক ও যাত্রীদেরকে মাস্ক পড়িয়ে দেয়া হয়। এছাড়া জনসাধারনের মাস্ক ব্যবহার চিশ্চিত করা ও সরকারের নির্দেশনা অনুযায়ী সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য পৌর নাগরিকদের আহ্বান জানান পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।এ কার্যক্রমে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে কোভিট-১৯ এর সেচ্ছাসেবক টিম’র সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।

প্রাইভেট ডিটেকটিভ/২৫ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর