March 24, 2026, 3:43 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মহামারী মরন ব্যাধী করোনায় আক্রান্ত আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কোচ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ

কোচ কার্লোস বিলার্দো ও দিয়েগো ম্যারাডোনা

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বনন্দিত কোচ কার্লোস বিলার্দো।সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, কার্লোস বিলার্দোর করোনায় আক্রান্তের খবরটি তার পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র নিশ্চিত করেছে। সম্প্রতি বিলার্দোর নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছে। তবে তার শরীরে এখনও কোনো উপসর্গ প্রকাশ পায়নি।তার অধীনেই ১৯৮৬ সালে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনার জীবন্ত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার পরই বিলার্দোকে সবচেয়ে বেশি স্মরণ করা হয়।আর্জেন্টিনার সাবেক এই কোচের বর্তমান বয়স ৮২ বছর। সর্বশেষ ২০০৪ সালে এস্তুদিয়ান্তেসের দায়িত্বে ছিলেন তিনি। ক্লাবটির হয়ে কোপা লিবার্তোদোরেস জিতেছেন তিনি।২০১৮ সাল থেকে বুয়েন্স আয়ার্সের এক নার্সিং হোমে বসবাস করছেন তিনি।

প্রাইভেট ডিটেকটিভ/২৭ জুন ২০২০ /ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর