March 30, 2026, 9:32 am

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় দক্ষিণ কোরিয়ার স্কুলগুলো আবারও বন্ধ করা হয়েছে

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় দক্ষিণ কোরিয়ার স্কুলগুলো আবারও বন্ধ করা হয়েছে। দেশটিতে সংক্রমণ নতুন করে বাড়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনা আক্রান্তদের অধিকাংশই বুচেওন শহরের একটি ই-কমার্স প্রতিষ্ঠানের কর্মী। করোনার প্রকোপের কারণে ওই শহরের প্রায় ২৫১টি স্কুল বন্ধ করে দেয়া হয়েছে।রাজধানী সিউল এবং এর আশপাশের শহরগুলোতেও জাদুঘর, পার্ক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এছাড়া বাসিন্দাদের জমায়েত এড়িয়ে চলারও আহ্বান জানানো হয়েছে।গত ২৮ মে ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার নতুন ৭৯ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। ৫ এপ্রিলের পর আক্রান্তের এ সংখ্যা সর্বোচ্চ। শুক্রবার আক্রান্ত হয়েছে ৫৮ জন। এ নিয়ে দেশজুড়ে নতুন আক্রান্তের মোট সংখ্যা ১১ হাজার ৪০২ জনে দাঁড়িয়েছে।

ডিটেকটিভ/৩০ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর