March 23, 2026, 4:05 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প
বাইতুল মোকাররমে দূরত্ব বজায় রেখে ঈদের জামাত। ছবি: সংগৃহীত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

বাইতুল মোকাররমে দূরত্ব বজায় রেখে ঈদের জামাত। ছবি: সংগৃহীত

কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে অনেকটা অনাড়ম্বর ভাবেই মুসলমানদের ঈদুল ফিতর উৎসব উদযাপিত হচ্ছে সারাবিশ্বে।এবার ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে মসজিদে মসজিদে।জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
২৫ মে ২০২০ ইং তারিখ সোমবার সকাল ৭টায় এই জামাত অনুষ্ঠিত হয়।এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন মসজিদের মুয়াজ্জিন হাফেজ ক্বারি কাজী মাসুদুর রহমান। এরপর সকাল ৮টায় দ্বিতীয় জামাতও অনুষ্ঠিত হয়েছে।নামাজ শেষে খুতবা পেশ করা হয়। তবে করোনাভাইরাস পরিস্থিতিতে নির্দেশনা মেনে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখেন মুসল্লিরা।হাত মেলানো ও কোলাকুলি থেকে বিরত থাকেন মুসল্লিরা।নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।পাশাপাশি সম্প্রতি বৈশ্বিক করোনাভাইরাসে আক্রান্ত ও নিহতদের জন্য দোয়া করা হয়েছে।এবার বায়তুল মোকাররমে মোট পাঁচটি ঈদের জামাত হচ্ছে।এরপর ৯টা, ১০টা এবং পৌনে ১১টায় জামাত হয়।

ডিটেকটিভ/২৫ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর