পৌর শহরের মুক্তমঞ্চে এসব চাউল বিতরণ করেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা।
চাউল বিতরনের সময় আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা, বলেন সরকারের পক্ষ থেকে দেওয়া ত্রাণ সামগ্রী ও চাউল আমরা যথা সময়ে আপনাদের ঘরে পৌঁছে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করছি আপনারা কেউ না খেয়ে থাকবেন না।
এই মহামারী করোনা ভাইরাসের কারণে আজ পুরো পৃথিবী অসহায় হয়ে পড়েছে সেই সাথে আমাদের সুখী সমৃদ্ধিশীল বাংলাদেশ ও অসহায় হয়ে পড়েছে এই মহামারী করোনা ভাইরাস এর কাছে, পৌর শহরের ক্ষুদে ব্যবসায়ীদের উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা সরকার কর্তৃক নির্ধারিত সময় অতিক্রম করে দোকানপাট খোলা রাখবেন না এবং গণজমায়েত ও জনসমাগম করে কেনা বেচা থেকে বিরত থাকবেন।
প্রয়োজনে আমরা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিব জরুরী কাজ ব্যতীত বাড়ির বাইরে ঘোরাফেরা ও গন জমায়েত জনসমাগম না করার জন্য বিশেষভাবে আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা।
ডিটেকটিভ/২৪ মে ২০২০/ইকবাল