April 20, 2026, 4:37 pm

করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা গেছেন দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম

হুমায়ুন কবীর হীরু,ডবলমুরিং (চট্টগ্রাম)  প্রতিনিধিঃ

mostbet

করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা গেছেন দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম।গতকাল রাত দশটার দিকে তিনি আইসিইউতে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড়ভাই।জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব জানান,মোরশেদুল আলম সহ তার পরিবারের ৬ সদস্যের গত ১৭ মে করোনা পজিটিভ ধরা পড়ে। এর মধ্যে মোরশেদুল আনোয়ারের শারীরিক অবস্থা কিছুটা খারাপ ছিলো। বৃহস্পতিবার উনি শ্বাসকষ্ট সহ চট্টগ্রামের করোনা বিশেষায়িত হাসপাতাল জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি হন।
আজ সারাদিন উনার শারীরিক অবস্থা ভালো থাকলেও সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উনার একদফা কার্ডিয়াক এরেস্ট হয়। এরপর রাত সাড়ে দশটার দিকে চিকিৎসকরা উনাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। শেষ খবর পাওয়া পযন্ত সুগন্ধা আবাসিক এলাকায় তাদের বাড়িটি লকডাউন অবস্থায় আছে।

ডিটেকটিভ/২৩ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর