April 15, 2026, 1:45 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

মাসের কোঠায় গোয়াইনঘাট জমিয়তের মানবিক সহায়তা

আবু তালহা তোফায়েল,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ

mostbet
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার পক্ষ থেকে স্তব্ধ এই সময়ে বিশ্বব্যাপী নোবেল করোনাভাইরাসে কর্মহীন অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিশেবে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণের একমাস পূর্ণ হলো। দেশে করোনাভাইরাসের আগমনের শুরু থেকেই গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সহায়তা অব্যাহত রয়েছে। এপর্যন্ত ৩০দিন অর্থাৎ পুরো একমাস পূর্ণ হলো ত্রাণ সহায়তার।
গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ অনলাইনে দেয়া এক বিবৃতিতে উল্লেখ করেন, এপর্যন্ত ৩০দিনে ২ লক্ষ ১০ হাজার ১শত ৯০ টাকার মানবিক সহায়তা হিশেবে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, দেশের সর্ববৃহৎ উপজেলা গোয়াইনঘাট। ১০ ইউনিয়ন বিশিষ্ট এ উপজেলায় সরকারী ও বেসরকারি অনুদানের পাশাপাশি শতাব্দীর প্রাচীনতম রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলামও তার স্থান থেকে সহায়তা অব্যাহত রেখেছে। উপজেলার প্রত্যন্ত অঞ্চলে গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সহায়তা পৌঁছে। তৃণমূল জমিয়তের নেতাকর্মীদের মাধ্যমে এ সহায়তাগুলো প্রদান করা হয়।
গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল আজিজ বলেন, কর্মহীন অসহায় দুঃখী মেহনতী দিনমজুর মানুষের মাঝে এবং মধ্যবিত্তদের মাঝে যারা বর্তমান পরিস্থিতিতে দুর্ভোগে দিনযাপন করছে, তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন। তাদের সহায়তা করা দরকার। তাই বিগত কয়েকদিন যথাসাধ্য আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সংগঠনের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছের প্রচেষ্টায় এবং তার সার্বিক সহযোগিতায় আমরা অসহায়দের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছি। গোয়াইনঘাট উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসানাত, ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা জাকির হুসাইন ও সাধারণ সম্পাদক হাফিজ ওলিউর রহমানসহ তৃণমূল জমিয়তের নেতাকর্মীদের সরব উপস্থিতি ও তাদের নিঃস্বার্থ কাজে আমরা এই সহায়তা যথাস্থানে পৌঁছাতে পেরেছি।
প্রাইভেট ডিটেকটিভ/১৯ মে ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর