April 13, 2026, 9:43 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ
মন্ত্রিসভার বৈঠক। ফাইল ছবি

প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীর মধ্যেই বাজেট ঘোষণার দিন মন্ত্রিসভার বৈঠকে আমন্ত্রণ পাচ্ছেন না সব মন্ত্রী

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

mostbet

মন্ত্রিসভার বৈঠক।ফাইল ছবি   

প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীর মধ্যেই আগামী ১১ জুন জাতীয় সংসদে পেশ হতে যাচ্ছে ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তাব।বাজেট ও অর্থবিল অনুমোদন করতে বরাবরের মতো এবারও ওইদিন সংসদ ভবনে হবে মন্ত্রিসভার বিশেষ বৈঠক।সংসদে অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার আগে অনুষ্ঠেয় এই বৈঠকে মন্ত্রিসভার সব সদস্যকে আমন্ত্রণ জানানো হচ্ছে না।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে অংশ নিতে আমন্ত্রণ পাচ্ছেন ১০ জন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী।উল্লেখ্য, করোনার প্রকোপে ২৬ মার্চ থেকে সরকার ঘোষিত চলমান সাধারণ ছুটির মধ্যে গত এক মাসে মন্ত্রিসভার দুটি নিয়মিত বৈঠক হয়েছে।প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম বৈঠকে ছিলেন সাতজন মন্ত্রী, আর দ্বিতীয়টিতে ছিলেন চারজন মন্ত্রী।সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী ১১ জুন সংসদে বাজেট ঘোষণার আগে বেলা ১২টায় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রিপরিষদ সচিবসহ ১০ জন সচিব ও সিনিয়র সচিব উপস্থিত থাকবেন।করোনায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে সেভাবেই চলমান ছুটির মধ্যেও বৈঠকের প্রস্তুতি নিচ্ছে সংসদ সচিবালয়।সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো সংসদ সচিবালয়ের উপ-সচিব মনিরা বেগমের এক চিঠির সূত্রে জানা যায়, সুষ্ঠুভাবে বৈঠক অনুষ্ঠানের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভার বৈঠক সংশ্লিষ্ট চারজন, অর্থবিভাগের কয়েকজন এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আবশ্যক কর্মকর্তারা বৈঠকে উপস্থিত থাকবেন।বৈঠকের আগে সংসদ ভবনের কেবিনেট কক্ষের আসবাবপত্রসহ যাবতীয় জিনিসপত্র জীবাণুমুক্ত করার জন্য নির্দেশনা দিয়েছে সংসদ সচিবালয়।এছাড়া কেবিনেট কক্ষের মাইক্রোফোন, পাওয়ার পয়েন্ট উপস্থাপনের সরঞ্জামসহ আনুষঙ্গিক ব্যবস্থা নিখুঁত রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/১৮ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর