April 13, 2026, 5:44 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

করোনাভাইরাসের বিস্তার রোধে মাস্ক না পরলে তিন বছরের জেল কাতারে

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

mostbet

করোনাভাইরাসের বিস্তার রোধে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে কাতার।মাস্ক না পরলে জেল ও জরিমানার বিধান করেছে দেশটির সরকার।দেশটির আইনপ্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে গতকাল ১৭ মে ২০২০ ইং তারিখ রোববার বিবিসি জানিয়েছে, কেউ এই নিয়ম অমান্য করলে তিন বছর পর্যন্ত জেল হতে পারে।এ ছাড়া কাউকে একাধিকবার মুখ-না-ঢাকা অবস্থায় পাওয়া গেলে তার ৫৫ হাজার মার্কিন ডলার সমমূল্যের জরিমানা হতে পারে।কাতারের জনসংখ্যা মাত্র ৩০ লাখ।আর দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের বেশি। বলা হচ্ছে, সংক্রমণের এই হার পৃথিবীর অন্যতম সর্বোচ্চ।কাতারে করোনাভাইরাস সংক্রমণের ফলে স্কুল, মসজিদ ও শপিং মলগুলো বন্ধ রয়েছে।চীনের উহান শহরের একটি প্রাণী বাজার থেকে করোনা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত বিশ্বের ১৮৮ টি দেশ ও অঞ্চলে করোনা ছড়িয়ে পড়ে।আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ লাখ ৪৪ হাজার ৬৪১ জন। আর এতে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ লাখ ১৩ হাজার ৭২৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৮ লাখ ২৬ হাজার ৬২৪।

প্রাইভেট ডিটেকটিভ/১৮ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর