April 13, 2026, 10:03 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

করোনা উপসর্গে পল্লী চিকিৎসকের মৃত্যু ৪০বাড়ি লকডাউন

আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর কুয়াকাটায় করোনা উপসর্গ নিয়ে অমল চন্দ্র রায় নামের (৬০) বছর বয়সী এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে কুয়াকাটাস্থ্য আমখোলা পাড়ার নিজ বাড়িতে কোয়ারেয়ান্টাইনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার। মৃত্যু ব্যক্তির সংস্পর্শে আসায় লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা, তার সহকারী কামাল, মৃত্যু ব্যাক্তি এবং তার পরিবার সহ মোট ৭জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সুত্রে জানা গেছে। অমল চন্দ্র দশদিন আগে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে আসলে স্থানীয় ইউপি চেয়াম্যানের তত্ত¡াবধানে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। কোভিট-১৯ প্রটোকলে তার মরদেহ অন্তেষ্টিক্রিয়া করা হয়েছে। এঘটনার পর পরই মৃত্যু ব্যক্তির বাড়ি সহ আসে পাশের ৪০টি বাড়ি লকডাউন ঘোষনা করেন স্থানীয় প্রশাসন।
লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা জানান, মঠবাড়িয়া থেকে আসার পর তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। কোয়ারেন্টাইনে থাকার দশদিনে তার মৃত্যু হয়।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ লেলিন সাংবাদিকদের জানান, মৃত্যু ব্যক্তির সংস্পর্শে আসার কারনে স্থানীয় ইউপি চেয়ারম্যান, তার সহকারী সহ মোট ৭জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, তাৎক্ষনিক ভাবে তার বাড়িসহ ওই এলাকার চল্লিশটি বাড়ি লকডাউন করা হয়েছে।

mostbet

প্রাইভেট ডিটেকটিভ/১৭ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর