April 13, 2026, 5:33 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বোয়ালমারীতে আরও একজনের করোনা শনাক্ত

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকে :
ফরিদপুরের বোয়ালমারীতে আরও একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের বাড়ি বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের চরবনমালীপুর গ্রামে। তার নাম কামরুল শেখ (৪৫)। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান বলেন, আক্রান্ত কামরুল শেখ ঢাকায় চাকরি করেন। বাড়িতে আসার পর করোনা উপসর্গ দেখা দেয়ায় ১৪ মে বৃহস্পতিবার তার করোনা টেস্ট করা হয়। ১৫ মে শুক্রবার সন্ধ্যায় জানা যায় তার করোনা পজিটিভ। তার বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।
এ উপজেলায় মোট আক্রান্ত ১৯ জনের ১৪ জনের বাড়িই ধুলপুকুরিয়া গ্রামে। এর মধ্যে একজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন, দুইজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে রয়েছেন। বাকিরা নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

mostbet

প্রাইভেট ডিটেকটিভ/১৬ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর