April 9, 2026, 9:05 pm

mostbet
সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

লামা স্বাস্থ্যকমপ্লেক্সে জীবাণুনাশক টানেল স্থাপন

ইসমাইলুল করিম,লামা (বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবান লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সৌজন্যে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে।
বুধবার (১৩ মে’২০) বেল ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকে এই জীবাণুনাশক টানেলটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। উপজেলা নিবার্হী অফিসার নূর-এ জন্নাত রুমি, পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি বায়থোইচিং মার্মা, বান্দরবান জেলা পরিষদের সদস্য ফাতেমা ফারুল, সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, লামা উপজেলা আ.লীগের সহ-সভাপতি বিজয় আইচ্,  উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধি সাংবাদিক সহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানায় , পার্বত্যমন্ত্রীর বড়পুত্র কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক উসিং হাই রবিন বাহাদুরের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের জীবাণুমুক্ত করতে এই ডিসইনফেকশন টানেলটি প্রদান করা হয়েছে। এবং হাসপাতালে আসা সবাই এই জীবাণুনাশক টানেলের মধ্যে দিয়ে হাসপাতালে প্রবেশ করলে সবাই জীবাণুমুক্ত থাকবে বলে আশা স্বাস্থ্য বিভাগের।
প্রাইভেট ডিটেকটিভ/১৪ মে ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর