April 9, 2026, 10:10 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

রামেক হাসপাতালের ল্যাব ইনচার্জের মা ও ছেলে করোনা ভাইরাসে আক্রান্ত রিপোর্ট পজিটিভ

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

mostbet

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) হাসপাতালের এক ল্যাব ইনচার্জের মা ও ছেলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার নমুনা পরীক্ষার পর তাদের করোনা ধরা পড়ে। ওই ল্যাব ইনচার্জ রাজশাহীতে থাকেন। তবে তার মা ও ছেলে থাকেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। এ ঘটনায় ল্যাব ইনচার্জকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।এ ব্যাপারে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী বলেন, শুক্রবার (০৮ মে) ২০২০ ইং রামেকের করোনা ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে দুইজনের রিপোর্ট পজিটিভ এসেছে। দুইজনের মধ্যে একজন ল্যাব ইনচার্জের ১২ বছরের ছেলে। তার রিপোর্ট বৃহস্পতিবার পজিটিভ আসে। উপসর্গ দেখা দেয়ায় তার নমুনা পরীক্ষা করা হয়েছিল। প্রথম রিপোর্ট নিয়ে সন্দেহ দেখা দিলে শুক্রবার আবারও পরীক্ষা করা হয়। একই সঙ্গে ওই ল্যাব ইনচার্জের মায়েরও নমুনা পরীক্ষা করা হয়। তারও রিপোর্ট পজিটিভ আসে। ডা. নওশাদ আলী আরো জানান, ল্যাবে কর্মরত চিকিৎসক ও টেকনোলজিস্টসহ সংশ্লিষ্ট সবারই নমুনা পরীক্ষা করা হবে।এ বিষয়ে রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক সাবেরা গুলনাহার বলেন, ওই ল্যাব ইনচার্জ রাজশাহী শহরে থাকেন। তার পরিবার থাকে নাচোলে, তিনি প্রতি সপ্তাহে গ্রামের বাড়ি যেতেন। তার করোনা পরীক্ষা করা হয়েছে, রিপোর্ট নেগেটিভ। তার স্ত্রীর রিপোর্টও নেগেটিভ এসেছে, কিন্তু তার মা ও ছেলের করোনা পজিটিভ।স্বাস্থ্য দফতরের তথ্য অনুসারে, এই দুজনসহ চাঁপাইনবাবগঞ্জে করোনা রোগীর সংখ্যা এখন ১৫ জন। রাজশাহী বিভাগের অন্য জেলাগুলোর মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে নওগাঁয়। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে জয়পুরহাটে। বগুড়ায় করোনা রোগীর সংখ্যা ৩০ জন।এদিকে গত ০৪ দিনে করোনা সংক্রমণ ধরা পড়েনি রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জে। এ পর্যন্ত রাজশাহীতে ১৭ জন, নাটোরে ১২ জন, পাবনায় ১৩ জন এবং সিরাজগঞ্জে ০৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/ ১০ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর