April 9, 2026, 5:14 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

বোয়ালমারীতে আরও একজনের করোনা শনাক্ত, উপজেলায় মোট আক্রান্ত ৪

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকে :

mostbet

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় রেদোয়ান আহমেদ (৩৬) নামে আরও একজন করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের কালিয়ান্ডু গ্রামের মৃত মোসলেম মুন্সীর পুত্র । এ নিয়ে উপজেলায় ৪ জন করোনায় আক্রান্ত হলো।বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান  বিষয়টি নিশ্চিত করে বলেন, রেদোয়ান মাদারীপুরের রাজৈর উপজেলার একটি মসজিদে ইমামতি করেন। মঙ্গলবার থেকে জ্বর ও সর্দি কাশি হওয়ায় তিনি স্বেচ্ছায় গতকাল (৩ মে) ফরিদপুর মেডিকেল কলেজে গিয়ে করোনা টেস্ট করান। গতকাল বিকালে তিনি বোয়ালমারীর গ্রামের বাড়িতে আসেন। আজ (৪ মে) বিকালে প্রাপ্ত টেস্টের রেজাল্টে জানা যায় তার করোনা পজিটিভ। তার শারীরিক অবস্থা তেমন ভাল না। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আগামীকাল তাকে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি যে ভ্যানে এসেছেন ওই ভ্যান চালক এবং ভ্যানের এক যাত্রীর আগামীকাল টেস্ট করা হবে। তার বাড়িসহ আশেপাশের ৩ টি বাড়ি লকডাউন করা হয়েছে।এর আগে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পুতন্তিপাড়া গ্রামের একই পরিবারের ঢাকা ফেরত ২ জন এবং গুনবহা ইউনিয়নের উমরনগর গ্রামের চট্টগ্রাম ফেরত ১ জন করোনায় আক্রান্ত হন।

প্রাইভেট ডিটেকটিভ/ ৪ মে ২০২০/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর