April 13, 2026, 9:16 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

চৌদ্দগ্রামে প্রয়াস মানব কল্যাণ সংঘের উদ্যোগে ৩২০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

mostbet

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রয়াস মানব কল্যান সংঘের উদ্যোগে সাত গ্রামের ৩২০ গরীব ও অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। উপজেলার চিওড়া ইউনিয়নের হান্ডা, ঘোষতল, চরপাড়া, ডিমাতলী, সাহেবনগর, জগন্নাথদীঘি ইউনিয়নের খাজুরিয়া ও কেছকিমুড়া গ্রামে প্রয়াস মানব কল্যাণ সংঘের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী হস্তান্তর করেন। প্রত্যেক পরিবারকে প্যাকেটভর্তি চাউল, ডাল, তেল, ছোলা, চিনি ও আলু দেয়া হয়। এছাড়াও সংগঠনের উদ্যোগে চিওড়া রাস্তার মাথায় একদিনের জন্য ফ্রি সবজি বাজার ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, সংগঠনের সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক কামাল হোসেন রিয়াদ, সাংগঠনিক সম্পাদক মহসিন, প্রয়াস মানব কল্যাণ সংঘের উপদেষ্টা আবুল কালাম, বেলাল হোসেন, সহ-সভাপতি মোঃ বেলাল, মিলন ও সাজুর সার্বিক তত্ত¡াবধানে প্রতিবারের ন্যায় এবারও করোনা মহামারীর সময় প্রবাসীদের দেয়া অর্থায়নে ৩২০ গরীব এবং অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। সমাজের প্রত্যেক বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোকে গরীব ও অসহায় মানুষের সেবায় এগিয়ে আসার আহবান জানিয়েছে প্রয়াস মানব কল্যাণ সংঘের সদস্যরা।

প্রাইভেট ডিটেকটিভ/২৮ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর