April 9, 2026, 10:18 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

রামপালের পেড়িখালী গ্রামে দফাদার নুর মোহাম্মাদের খাদ্য সামগ্রী প্রদান

নাজমুল হুদা, (বাগেরহাট) সংবাদদাতাঃ

mostbet

সীমিত আয়ে ও নানান সীমাবদ্ধতার মধ্যে দৃষ্টান্ত স্থাপন করলেন পেড়িখালী ইউনিয়ন পরিষদের দফাদার মোঃ নুর মোহাম্মাদ মল্লিক। করোনা বিড়ম্বনায় কর্মহীন হয়ে পড়া ৩০ জন দুঃস্থকে বাছাই করে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নুর মোহাম্মাদ। সোমবার সকাল ৮টায় পেড়িখালীস্থ তার বাড়ির সামনে বসে সামাজিক দুরত্ব বজায় রেখে কর্মহীনদের খাদ্য সামগ্রী বিতরণ করেন। তিনি জানান, নিজের প্রতিক‚লতার মধ্যেও সাধ্যের বাইরে গিয়ে এ মানকিব সহায়তায় এগিয়ে এসেছি। আমার মতো সমাজের সকলে যদি পরস্পর পরস্পর এগিয়ে আসেন তাহলে এ ইউনিয়নের কোন ব্যক্তি অনাহারে অর্ধাহারে থাকবে না। এজন্য তিনি সমাজের সকলকে এগিয়ে আসার জন্য আহবান জানান।
রামপালে বিএনপি সভাপতি তুহিনের অর্থ ও খাদ্য সহায়তা প্রদান
নাজমুল হুদা, (বাগেরহাট) সংবাদদাতাঃ
রামপালে করোনা বিড়ম্বনায় কর্মহীন হয়ে পড়া দুঃস্থদের মাঝে উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান তুহিনের পক্ষ থেকে অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। উপজেলার ১০টি ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে অর্থ ও খাদ্য সহায়তা প্রদান শুরু করা হয়েছে। সোমবার সকালে উপজেলার পেড়িখালী ইউনিয়ন বিএনপি’র প্রতিনিধিদের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে রামপাল উপজেলার সকল ইউনিয়ন এ খাদ্য সহায়তা প্রদান করা হবে বলে নেতৃবৃন্দের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এর পূর্বে রবিবার সকালে একইভাবে উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের দুঃস্থদের মাঝে অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের নির্দেশনায় রামপালের দুঃস্থ ও কর্মহীন মানুষ যাতে অভুক্ত না থাকে সে জন্য নিরলসভাবে সহযোগীতা কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত চলমান থাকবে। এ জন্য তিনি সমাজের সকল স্তরের বিত্তবানদের যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান।
রামপালে গ্রাম আদালতের করোনা প্রতিরোধে সচেতনতামূলক লিপলেট বিতরণ
নাজমুল হুদা, (বাগেরহাট) সংবাদদাতাঃ
করোনা প্রতিরোধে সচেতনতার লক্ষ্যে রামপালের সকল ইউনিয়নে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে সংক্রমণ প্রতিরোধে ব্যপক প্রচার প্রচারণা চালোনো হয়েছে। গ্রাম আদালতের রামপাল উপজেলা সমন্ময়কারী মোঃ আশরাফুল ইসলামের তত্বাবধানে ১০টি ইউনিয়নের গ্রাম আদালত সহকারিরা এ প্রচার প্রচারণায় অংশগ্রহণ করেন। এসময় সামাজিক দুরত্ব নিশ্চিত করণের লক্ষ্যে জনগনকে সচেতন করার পাশাপাশি লিপলেট বিতরণ ও বিভিন্ন কাজে সহযোগীতা করেন। ১০ ইউনিয়নের গ্রাম আদালত সহকারি গৌরম্ভা ইউনিয়নের মোঃ মশিউর রহমান, রামপাল সদরের মোঃ শাহ আলম, উজলকুড় ইউনিয়নের মোসাঃ রোকেয়া খাতুন, রাজনগর ইউনিয়নের অপু মন্ডল, হুড়কা ইউনিয়নের সঞ্চিতা, পেড়িখালী ইউনিয়নের মোসাঃ মারুদা খাতুন, বাঁশতলী ইউনিয়নের মোতাফিজুর রহমান, বাইনতলা ইউনিয়নের মোসাঃ সাথী খাতুন, ভোজপাতিয়া ইউনিয়নের মোঃ বায়েজীদ হোসেন ও মল্লিকেরবেড় ইউনিয়নের মোঃ রবিউল ইসলাম অংশগ্রহণ করেন।

প্রাইভেট ডিটেকটিভ/২৭ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর