April 8, 2026, 9:44 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

রামপালে জোরপূর্বক জমি দখলে নেওয়ার চেষ্টা

নাজমুল হুদা,রামপাল (বাগেরহাট) সংবাদদাতাঃ

mostbet

প্রতিকি ছবি

রামপালে শিক্ষক ও সাংবাদিকের বাড়িতে চড়াও হয়ে গড়াবেড়া ভেঙ্গে দিয়েছে একদল সন্ত্রাসী। এ ঘটনায় সাংবাদিক ও পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমুল হুদা জীবনের নিরাপত্তা ও প্রতিকার চেয়ে শনিবার রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। উপজেলার পেড়িখালী গ্রামের শেখ মোঃ বদরুল ইসলাম এর পুত্র আনন্দ টিভি ও অনলাইন পত্রিকা প্রাইভেট ডিটেক্টভ নিউজ (পিডিনিউজবিডি) এবং অন্যদৃষ্টি’র রামপাল প্রতিনিধি নাজমুল হুদা নিজের ক্রয়কৃত জমিতে বাড়িঘর নির্মান করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। পার্শবর্তী মোঃ নওসের আলী শেখ, মোহাম্মদ শেখ, দিলরুবা বেগম, সকিনা বেগমসহ পরিবারের সদস্যরা জমি দাবি করে সন্ত্রাসী কায়দায় বাড়ির বেড়া ভেঙ্গে জমি দখলের চেষ্টা চালায় এবং হুমকি প্রদান করে বলে, মিথ্যা মামলা দিয়ে জেলে দেবো। এ সময় সাংবাদিক নাজমুল হুদা তাদের বলেন, দলিল পত্রে যদি জমি আপনাদের থাকে সে জমি অবশ্যই আপনারা পাবেন। কেন অহেতুক গালিগালাজ ও জীবন নাশের হুমকি দিচ্ছেন ? এতে আরও ক্ষিপ্ত হয়ে তারা বলে, এখানে আর আসবি না। এ জমি আমাদের। এখানে এলে হাত-পা ভেঙ্গে গুড়া করে ফেলবো। এরপর গুরু ছাগল দিয়ে সাংবাদিকের বাগানে প্রবেশ করিয়ে গাছ-পালা ও শাকসব্জির বাগান নষ্ট করে দেয়। এতে তার বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। অভিযোগের বিষয়ে পাশ্ববর্তী নওসের আলীর কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা জমি পাবো। এ বিষয় রামপাল থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন জানান, আমরা দ্রুততম সময়ের মধ্যে শান্তিপূর্ণ একটি সমাধানের ব্যবস্থা করছি।
রামপালে বিএনপি নেতা ফরিদুলের খাদ্য সহায়তা প্রদান অব্যহত
নাজমুল হুদা,রামপাল (বাগেরহাট) সংবাদদাতাঃ
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের পক্ষ থেকে করোনা বিড়ম্বনায় কর্মহীন হয়ে পড়া উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তার পাশাপাশি খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮ টায় উপজেলার পেড়িখালী ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে রামপাল ও মোংলা উপজেলার সকল ইউনিয়ন ও একটি পৌরসভায় এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে। এ পর্যন্ত রামপাল-মোংলা দুই উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার আড়াই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও অর্থ সহায়তা প্রদান সম্পন্ন করা হয়েছে। এক প্রতিক্রিয়ায় বিএনপি নেতা শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের নির্দেশনায় বাগেরহাট-৩ আসন (রামপাল-মোংলা) এর দুঃস্থ ও কর্মহীন মানুষ যাতে অভুক্ত না থাকে সে জন্য নিরলসভাবে সহযোগীতা কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত চলমান থাকবে। এ জন্য তিনি সমাজের সকল স্তরের বিত্তবানদের যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান।

প্রাইভেট ডিটেকটিভ/২৭ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর