April 9, 2026, 7:30 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে করোনা উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

মোঃ রেজাউল হক, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

mostbet
কুড়িগ্রামে নাগেশ্বরী এবং ভূরুঙ্গামারীতে করোনার উপস্বর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যু দুই শিশু ও তাদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রবিবার ভোরে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটিনাওডাঙ্গা গ্রামের মোবারক আলীর ৬মাসের ছেলে করোনা উপস্বর্গ নিয়ে মারা যায়। নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য,পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, জন্মের পর থেকে ওই শিশু অসুস্থ ছিলো। সম্প্রতি তাকে নিয়ে রংপুর ম্যাডিক্যাল হাসপাতালে গিয়েছিলেন তার পরিবার। নিশ্চিৎ হওয়ার জন্য মৃত্যু শিশু ও পিতার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরে পরিবারের লোকজন মরদেহ শতকর্তার সাথে দাফন করে।
অপরদিকে ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের শাহিবাজার গ্রামের রিয়াজুল ইসলামের ৬বছরের মেয়ে নাফিজা জ্বর সর্দি নিয়ে ভোর রাতে মারা যায়। রিয়াজুল ইসলাম বেশ কিছুদিন আগে ঢাকা থেকে বাড়িতে ফিরেছেন। ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য,পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা এস.এম সায়েম জানান, শিশুটির পিতা ঢাকা ফেরত এবং জ্বর সর্দি নিয়ে যেহুতু মারা গেছে, তাই অধিকতর শতর্কতার জন্য মৃত্যু শিশু ও তার পিতামাতার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরে পরিবারের লোকজন শিশুটিকে দাফন করে।
প্রাইভেট ডিটেকটিভ/২৬ এপ্রিল ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর