কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকেঃ

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমন রোধে সরকারি নিদের্শনায় দোকানপাট বন্ধ হয়ে যাওয়া অনেকই বেকার হয়ে পড়েছেন তাদেরই একজন ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার গুনবহার শারীরিক প্রতিবন্ধী নলিন রাজবংশী (৬৫)। বাড়ির সামনে ছোট্ট একটি মুদি দোকান দিয়ে স্ত্রী ও ৬ সন্তান নিয়ে কোন মতে দিন যাপন করছিলেন। কিন্ত সম্প্রতি করোনা রোধে সরকারের নিদের্শনায় দোকান পাট বন্ধ হয়ে যাওয়ার কারণে হতদরিদ্র এই প্রতিবন্ধী আর্থিক সংকটে পড়েন। খবর পেয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ এ প্রতিবন্ধীর বাড়িতে গিয়ে মানবিক ত্রাণ সহায়তা প্রদান করেন ও সংকটকালীন সময় তার আট সদস্যের পরিবারের ভরণপোষণসহ সার্বিক দায়িত্ব গ্রহণ করেন।
প্রতিবন্ধী নলিন রাজবংশী বলেন, এই দুর্যোগকালীন সময়ে এই সহায়তা পেয়ে আমি খুবই খুশি। সারা বাংলাদেশে তৃণমূল পর্যায়ে ঝোটন চন্দ স্যারের মত প্রশাসকরা আমাদের মতো সাধারণ মানুষের দায়িত্ব নিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সহায়ক হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, প্রতিদিনের মতো সকালে বাসা থেকে বের হয়ে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে যাওয়ার সময় হুইল চেয়ারে একজন প্রতিবন্ধীকে আমার অফিসের সামনে দেখতে পাই। দেখে তার খোঁজÑখবর নিলে সে তার অসহায় অবস্থার কথা জানান। তার কথা শুনে তাকে তাৎক্ষনিকভাবে সরকারি খাদ্য সহায়তা প্রদান করি। পরবর্তীতে তার বাড়িতে গিয়ে দেখি সে সত্যিকারেই অভাবগ্রস্থ। প্রতি সপ্তাহে তাকে সরকারি সহায়তার পাশাপাশি আমি ব্যক্তিগতভাবেও সংকটকালীন সময়ে তার ও তার পরিবারের সার্বিক দায়িত্ব গ্রহণ করেছি।
প্রাইভেট ডিটেকটিভ/২৩ এপ্রিল ২০২০/ইকবাল