April 9, 2026, 9:14 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

চিকিৎসকরা যেভাবে করোনায় আক্রান্ত হচ্ছেন তা উদ্বেগজনক-বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন বিডিএফ

হাফেজ মাওলানা মুফতি মোঃ রেজাউল করিম সিরাজী,নিজস্ব সংবাদদাতাঃ

mostbet

করোনাভাইরাসে বিশ্বব্যাপী চিকিৎসকরা সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন।

চিকিৎসকরা যেভাবে করোনায় আক্রান্ত হচ্ছেন তা উদ্বেগজনক বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন।গতকাল ২১ এপ্রিল ২০২০ ইং তারিখ মঙ্গলবার রাতে সংগঠনের সমন্বয়ক ও মুখপাত্র ডা. নিরুপম দাশ  প্রাইভেট ডিটেকটিভকে বলেন,এখন পর্যন্ত সারা দেশে ২০৫ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।এর মধ্যে কিশোরগঞ্জেই ৪২ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া সলিমুল্লাহ মেডিকেলে ২৪ জন, ময়মনসিংহ মেডিকেলে ৯জনসহ দেশের বিভিন্ন হাসপাতালে যেভাবে চিকিৎসকরা করোনায় আক্রান্ত হচ্ছেন তা উদ্বেগজনক।ডা. নিরুপম দাশ বলেন, ‘বিশ্বে চিকিৎসকদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার হার বাংলাদেশেই সবচেয়ে বেশি। দেশে যে পরিমাণ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, তার মধ্যে চিকিৎসক ১৩ শতাংশ। সব স্বাস্থ্যকর্মী মিলে হিসাব করলে এটা ১৫ শতাংশের বেশি।এটা সারা বিশ্বে সর্বোচ্চ। ইতালিতে এই হার ৮.৭ শতাংশ এবং যুক্তরাষ্ট্রে ১১ শতাংশ।’তিনি বলেন, চিকিৎসকদের পিপিইর মান নিয়ে অনেক প্রশ্ন আছে। কোয়ালিটি অনুযায়ী পিপিই চিকিৎসকরা এখনও পায়নি। এটার কারণ সমন্বয়হীনতা।তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি অনুসারে চিকিৎসকদের সুরক্ষা সরঞ্জামাদি দেয়ার আহ্বান জানান।এ বিষয়ে বিডিএফের দাবি, হাসপাতালে সব ডাক্তারদের একসঙ্গে এক্সপোজ করা যাবে না। পাঁচজন ডিউটি করবে, ৫জন অফ থাকবে-এভাবে করতে হবে। অর্থাৎ, ডাক্তারদের টানা ডিউটি করানো যাবে না।করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে মৃত্যুবরণকারী সিলেটের জনপ্রিয় বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মঈন প্রসঙ্গে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক ডা. নিরুপম দাশ বলেন, আমরা দাবি করবো-রাষ্ট্রের পক্ষ থেকে তার পরিবারের সব দায়িত্বগ্রহণের পাশাপাশি তাঁকে রাষ্ট্রীয় মরণোত্তর পুরষ্কারে ভূষিত করার।তিনি আক্ষেপ করে বলেন, যে চিকিৎসক মারা গেলেন তিনি (ডা. মঈন) একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর।এই লেভেলের একজন চিকিৎসককে (জরুরি মুহূর্তে) ঢাকায় আনার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পায়নি।এটা সবচেয়ে বড় দুঃখজনক।এই গাফিলতিটা হাসপাতাল প্রশাসনের।

প্রাইভেট ডিটেকটিভ/২২ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর