April 9, 2026, 12:13 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

রাজশাহীতে করোনা ওয়ার্ডে ভর্তি ৪, পুঠিয়ায় নতুন ২ জনের শরীরে করোনা শনাক্ত, নারীসহ ৫ জন আক্রান্ত

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

mostbet

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪ জন। যাদের মধ্যে গত ২৪ ঘন্টাতেই ভর্তি হয়েছেন তিনজন। তাদের সবাইকে সংক্রমক ব্যাধি হাসপাতালের করোনা ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন করোনা নির্ণয় ও চিকৎসক টিমের প্রধান ডা. আজিজুল হক আজাদ।এ বিষয়ে সোমবার (২০শে এপ্রিল) রামেক হাসপাতালে নিয়মিত ব্রিফিংয়ে ডা. আজাদ বলেন, বর্তমানে চিকিৎসাধীন সবার জ্বর ও শ্বাসকষ্ট থাকলেও তাদের সবার শারীরিক অবস্থা ভাল আছে। পরীক্ষা করে নিশ্চিত করা যাবে তারা করোনায় আক্রান্ত কি না। এছাড়াও রাজশাহীতে যে পাঁচজন করোনা রোগী শনাক্ত হয়েছে তাদের শারীরিক অবস্থা ভাল রয়েছে। তাদের সঙ্গে নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে।তিনি আরো বলেন, এখন পর্যন্ত রাজশাহীর স্থানীয় কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। এ পর্যন্ত রাজশাহীতে যে পাঁচজন আক্রান্ত হয়েছেন তারা সবাই রাজশাহীর বাইরে থেকে এসেছে। এদের মধ্যে তিনজন নারায়নগঞ্জ, একজন ঢাকা ও একজন গাজীপুর থেকে এসেছেন। ফলে যারা জেলার বাইরে থেকে এসেছেন তাদের ঘরে থাকাটা নিশ্চিত করতে হবে।এখন পর্যন্ত রাজশাহীতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে মোট ৫ জন। তাদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে পুঠিয়ায় ০৩ জন, বাগমারায় ০১ জন ও মোহনপুরে ০১জন। তাদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষসহ মোট ০৫ জন।এদিকে রাজশাহীর পুঠিয়া থেকে সংগ্রহ করা নমুনায় আরো দু’জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন, উপজেলা সদর ইউনিয়নের তারাপুর ও জিউপাড়া ইউনিয়নের বাসিন্দা। সোমবার (২০ এপ্রিল) আরো দু’জন করোনা রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।এ ব্যাপারে সার্জন ডা. এনামুল হক জানান, রাজশাহীতে গত ২৪ ঘন্টায় নতুন আরো ৩০ জন এসেছেন। তাদের হোম কোয়ারেন্টাইন রাখা হয়েছে। গত মার্চ মাস থেকে এই পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ছিলো ১ হাজার ৫৬৮ জন। এদের মধ্যে ১৪ দিন পুর্ণ হয়ে যাওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে ১ হাজার ২০৪ জনকে। রাজশাহীতে এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে আছে ৩৬৪ জন। জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আটজন।

প্রাইভেট ডিটেকটিভ/২১ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর