April 10, 2026, 2:45 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

কেশবপুরে করোনা ভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হোটেল কর্মচারী মধ্যে খাদ্য সামগ্রী ও রেশনিং কার্ড চালুর দাবি

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর(যশোর)  থেকে।

mostbet

যশোরের কেশবপুরে করোনা ভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে প্রায় ২শ’ জন হোটেল কর্মচারী   দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে। এ অবস্থায় কেশবপুর শহরের হোটেল শ্রমিকের সমিতির সভাপতি আজিজুর রহমান ও সাধারণ হাফিজুর রহমান শ্রমিকদের খাদ্য সামগ্রী ও রেশনিং কার্ড ভুক্ত করার জন্য সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের নিকটএকটি লিখিত আবেদন করেছে।আবেদন সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে হোটেল বন্ধ হয়ে যাওয়ার ফলে তারা তাদের হোটেল মালিকদের নিকট জীবন জীবিকার জন্য থাকলেও এখনো পর্যন্ত খাদ্য সামগ্রী পাইনি। ১৫ দিন ধরে তারা অসহায় হয়ে পড়েছে। কর্মহীন হোটেল শ্রমিকরা ক্ষুধার জ্বালায় বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। তাদের ঘরে প্রায় ১৫ দিন ধরে কোন খাদ্য নেই। সরকারী আদেশ মেনে তারা নিজ নিজ বাড়িতে রয়েছে। হোটেল শ্রমিকরা জানান, আমাদের স্ত্রী, সন্তানদের নিয়ে খুব কষ্টে দিন পার করছি। আমরা যদি সরকারের পক্ষ থেকে কোন খাদ্য সামগ্রী পাই তাহলে ডাল ভাত খেয়ে সুখে থাকতে পারবো।  এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, হোটেল শ্রমিকের সমিতির সভাপতি আজিজুর রহমান ও সাধারণ হাফিজুর রহমান খাদ্য সামগ্রী ও রেশনিং কার্ড পাওয়ার জন্য আবেদন দিয়েছে। খাদ্যসামগ্রী পেলে তাদেরকে দেওয়া হবে।

প্রাইভেট ডিটেকটিভ/২১ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর