April 9, 2026, 7:08 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

ভোলা সদর উপজেলার ৭ হাজার দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

রাকিব হোসেন,ভোলা জেলা ব্যুরো প্রধানঃ

mostbet

দলীয় চিন্তা না করে রিলিফ দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, দরিদ্র মানুষের কোনো দল নেই। করোনার বিপদ থেকে জনগণকে মুক্ত রাখতে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। সবাইকে ঘরে থাকতে হবে, সর্তক থাকতে হবে। রোববার ভোলা সদর উপজেলার ৭ হাজার দরিদ্র পরিবারের মধ্যে ব্যক্তিগত অর্থায়নে তেল, লবণসহ খাদ্যসামগ্রী বিতরণকালে টেলি-কনফারেন্সে তোফায়েল আহমেদ এ সব কথা বলেন। তিনি বলেন, ঘরে থাকা কর্মহীন দরিদ্র মানুষদের সাহায্য করা হচ্ছে। এদের কোনো দল নেই। ঘরে থাকা কর্মহীন দরিদ্ররা ত্রাণ পাবেন। দলীয় চিন্তা করে কেউ যেন রিলিফ বণ্টন না করে। এ ব্যাপারে সতর্ক করেন তোফায়েল আহমেদ। এ সময় তোফায়েল আহমেদ আরও বলেন, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে ত্রাণ বিতরণ কমিটি গঠন করতে হবে। মনে রাখতে হবে কেউ যেন কষ্ট না পায়। করোনা একটি বিশ্ব মহামারী। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক পদক্ষেপ নিয়েছেন। আল্লাহর রহমতে এখনও পরিস্থিতি ভালো আছে। সবাই সামাজিক দূরত্ব বজায় রাখবেন। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলতে হবে। তিনি বলেন, করোনা প্রতিরোধে অনেকগুলো পদক্ষেপ নেয়া হয়েছে। এই পদক্ষেপগুলো বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম নকিব প্রমুখ। এর আগেও তোফায়েল আহমেদের নিজস্ব অর্থায়নে সাড়ে ৫ হাজার পরিবারের ঘরে ঘরে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ দেয়া হয়ে ছিল। ১০ দিন পর দ্বিতীয় দফায় ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের হতদরিদ্র ৭ হাজার পরিবারের মাঝে তেল, আটা, লবণ ও চিনি বিতরণ করা হয়।

প্রাইভেট ডিটেকটিভ/২০ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর