April 9, 2026, 4:33 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

তালতলীতে মৃত ও ভ‚য়া নাম দিয়ে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ

মৃধা শাহীন শাইরাজ,তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে মৃত্যু ব্যক্তি ও ভ‚য়া নাম দেখিয়ে জেলেদের জাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। সোমবার তালতলী প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন ভুক্তভোগী জয়নাল আবেদীন ঘরামী।লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নের জেলেদের তালিকায় ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জলিল রাঢ়ী ১৬২ ও ১৬৮ নং ক্রমিকে ২জন মৃত ব্যক্তির নাম, ১৭৯ ও ২০১ নং ক্রমিকের কোন লোক সে এলাকায় নেই, এ ছাড়াও তার সহোদরের নাম দুইবার লিখে এবং স্থানীয় কয়েকজন জেলেদের চাল না দিয়ে এ সকল নিজেই আত্মসাত করেছেন।এ ব্যাপারে ওই ইউপি সদস্য জলিল রাঢ়ী বলেন, জেলেদের কোন চাল আমি আত্মসাত করিনি। তালিকায় নাম দু/একটা ভুল হতে পারে। তালিকার সব চাল বিতরণ করা হয়েছে।ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন আকন বলেন, তালিকায় ভুল হতে পারে। তালিকাভুক্ত কেহ চাল না পেয়ে থাকলে আমার কাছে আসলে কিনে হলেও তাদেরকে চাল দেয়ার ব্যবস্থা করবো। আর তালিকায় কোন প্রকার অনিয়ম হলে তদন্ত পূর্বক সংশ্লিষ্ট ইউপি সদস্যর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম মিয়া বলেন, এমন অভিযোগ পেয়েছি, তাৎক্ষনিক ওই ইউপি সদস্যকে ডেকে সমাধান করে দিয়েছি। তখন এ অভিযোগের সত্যতা মেলেনি।

mostbet

প্রাইভেট ডিটেকটিভ/২০ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর