সিরাজগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা হাছেন আলী’র দাফন সম্পন্ন
মোঃ ইকবাল হাসান সরকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

রাষ্ট্রীয় যথাযোগ্য মর্যাদায় সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রাম নিবাসী বীরমুক্তিযোদ্ধা হাছেন আলীর (গেজেট নং- ২৬৩৫ এবং সনদ নং-১৪৮৫০২) দাফন সম্পন্ন হয়েছে। গত ০৭/০১/২০১৮, রবিবার, তেঁতুলিয়া-চুনিয়াহাটি উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর দাফন সম্পন্ন হয়। সদর উপজেলা সহকারি ভ’মি কমিশনার জনাব রিপন কুমার সাহার নেতৃত্বে বাংলাদেশ পুলিশের সদর থানার একটি দল বীরমুক্তিযোদ্ধা হাছেন আলীকে গার্ড অব অনার প্রদান করেন। এর আগে তাঁর মরদেহ জাতীয় পতাকায় আচ্ছাদিত করা হয় এবং মরদেহে পুষ্পঅর্পন করে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। ঐদিন সকাল ৯ টা ৪০ মিনিটে তিনি তাঁর নিজবাসগৃহে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৩ বছর। তাঁর জানাজায় স্থানীয় মুক্তিযোদ্ধা ও সর্বসাধারণ অংশগ্রহন করে। বীরমুক্তিযোদ্ধা হাছেন আলী ১৯৫৬ সালের ১০ অক্টোবর সদর উপজেলার পাইকোশা গ্রামে জন্মগ্রহন করেন। ১৯৭১ সালে তিনি সিরাজগঞ্জ মহকুমার মুক্তিবাহিনী কমান্ডার আমির হোসের বুলুর অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। বীরমুক্তিযোদ্ধা হাছেন আলী’র আমির হোসেন বুলু কর্তৃক প্রদত্ত সনদ রয়েছে।