April 16, 2026, 6:09 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

কেশবপুরে মোবাইল কোটে ৮ ব্যক্তিকে জরিমানা

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর)  থেকে।

mostbet

যশোরের কেশবপুরে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারী নিদর্শনা মোতাবেক উপজেলা প্রশাসনের চলমান কার্যক্রমের অংশ হিসেবে শনিবার উপজেলার বিভিন্ন স্থানে ছয় ব্যবসায়ী ও দুই ভাড়ায় চালিত মটরসাইকেল চালককে মোবাইল কোর্টে বসিয়ে জরিমানা আদায় করা হয়েছে।কেশবপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা নুসরাত জাহান জানান, সকালে যে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা সে সকল প্রতিষ্ঠান খোলার অপরাধে ম্যাজিস্ট্রেটের ক্ষমতাবলে শনিবার ৬ ব্যবসায়ী ও ভাড়া চালিত ২ মটর সাইকেল চালককে জরিমানা করে আদায় করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসের পেশকার বিশ্বজিৎ সরকার জানান, শনিবার সকালে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার, সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে কেশবপুর পৌর শহরের সরকারী নির্দেশনা না মেনে কতিপয় অসাধু ব্যবসায়ী তাদের দোকান খুলে রেখে জনসমাগমের সৃষ্টি করার দায়ে চায়ের দোকানদার আতিয়ার ররহমানকে ৫শত টাকা, মঙ্গলকোট বাজারের কাপড় ব্যবসায়ী রবিউল ইসলামকে ৫শত টাকা, ইলেক্ট্রোনিক্সের ব্যবসায়ী আক্তার হুসাইনকে ৫শত টাকা, আগরহাটি-ভাইনা বাজারের ইলেক্ট্রোনিক্সের ব্যবসায়ী আফসার আলীকে ৫শত টাকা, কলাগাছি বাজারের ইলেক্ট্রোনিক্সের ব্যবসায়ী সোহেল রানা ১ হাজার টাকা,ও তৌহিদুজ্জামানকে ১হাজার টাকা জরিমানা করেন। এছাড়া বাউশালা গ্রামের ইব্রাহিম হোসেন নামে এক ভাড়া মটরসাইকেল চালককে ২শত টাকা এবং কুসুলদিয়া গ্রামের হাসানুজ্জামান নামে এক ভাড়া মটরসাইকেল চালককে ২শত টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/১৮ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর