April 23, 2026, 4:37 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

বোরহানউদ্দিনে ক্ষতিগ্রস্থ তরমুজ চাষিদেরকে লোকসানের হাত থেকে বাঁচালো : এমপি আলী আজম মুকুল

রাকিব হোসেন,ভোলা জেলা ব্যুরো প্রধানঃ

mostbet

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ তরমুজ চাষিদেরকে লোকসানের হাত থেকে বাঁচাতে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেন। এ উদ্যোগের ধারাবাহিকতায় তিনি উপজেলা তরমুজ চাষীদের কাছ থেকে ১ হাজার তরমুজ ক্রয় করেন।বৃহস্পতিবার বিকালে উপজেলার মুক্ত মঞ্চে সামাজিক দুরত্ব বজায় রেখে ওই তরমুজগুলো উপজেলার ১০০০ হাজার দরিদ্র মানুষের মাঝে বিতরণ করেন। এ সময় এমপি বলেন,এ বছর ভোলা জেলায় তরমুজের বাম্পার ফলন হয়েছে।করোনা পরিস্থিতিতে গণযোগাযোগ বন্ধ থাকায় বিপাকে পড়েন চাষিরা। ভোলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত তরমুজ ঢাকা, বরিশাল সহ বিভিন্ন এলাকায় পাঠানো যাচ্ছে না।এমতাবস্থায় চাষিগন উদ্বিগ্ন হয়ে পড়েন। তাদেরকে লোকসানের হাত থেকে বাঁচাতেই এ পদক্ষেপ।এতে একদিকে দরিদ্র লোকজন তরমুজ খেতে পারল, অন্যদিকে চাষিরা লাভবান হলো। বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী প্রমুখ।

প্রাইভেট ডিটেকটিভ/১৭ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর