February 11, 2026, 7:00 pm

সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

জাতিসংঘের কালো তালিকাভুক্তকে প্রত্যাখ্যান সৌদি আরবের

জাতিসংঘের কালো তালিকাভুক্তকে প্রত্যাখ্যান সৌদি আরবের

ডিটেকটিভ নিউজ ডেস্ক


ইয়েমেনে নির্বিচারে শিশু হত্যার জেরে সৌদি জোটকে জাতিসংঘের কালো তালিকাভুক্ত প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। ইয়েমেনে শিশু হত্যার ঘটনায় জাতিসংঘ সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, ২০১৬ সালে ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ও পঙ্গুত্ব বরণ করেছে ৬৮৩টি শিশু।


একে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস প্রতিবেদনটি পড়ে দেখেন। পরে সেটা নিরাপত্তা পরিষদে পাঠানো হয়। গত বছরই স্কুল ও হাসপাতালের মতো ৩৮টি স্পর্শকাতর স্থাপনায় হামলা চালায় সৌদি জোট।
এতে বহু বেসামরিক নাগরিক হতাহত হয়, যাদের একটি সিংহভাগ শিশু। শুধুমাত্র সচেতনতা সৃষ্টি নয়, সেই সঙ্গে ইয়েমেনে শিশুহত্যা ও নির্যাতন বন্ধে এই কালো তালিকাভুক্তর সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে সহায়ক হবে বলে আশা করেন গুতেরেস।


তবে বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্তের কারণে সৌদি আরব জাতিসংঘে তাদের অনুদানের হার কমিয়ে দিতে পারে। ওই কালো তালিকায় ইয়েমেনের সরকারি বাহিনী, সরকার-পন্থী মিলিশিয়া, আল কায়েদার আরব শাখা ও হাউথি বিদ্রোহী গোষ্ঠীর নাম রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর