April 13, 2026, 12:07 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

অবশেষে বাতিলকৃত শিক্ষার্থীদের ভর্তির আদেশ

অবশেষে বাতিলকৃত শিক্ষার্থীদের ভর্তির আদেশ
ইমানুল সোহান, ইবি প্রতিনিধি

mostbet

প্রশ্ন ফাঁসের দায়ে ভর্তি বাতিলকৃত  ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘এফ, ইউনিটের
শিক্ষার্থীদের অবশেষে ভর্তির আদেশ দিয়েছেন হাইকোর্ট। আইনী প্রক্রিয়া শেষে দীর্ঘ এক বছর পর পুনরায় ভর্তির সুযোগ পাচ্ছে তারা। আগামী ১৫ থেকে ২১ জানুয়ারির মধ্যে ভর্তি সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা যায়,গত বছরের ৭ ডিসেম্বর ইবির এফ’ ইউনিটের  ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উত্তীর্ণ ১০০ শিক্ষার্থী গণিত ও পরিসংখ্যান বিভাগে ভর্তি হয়। পরে প্রশ্নপত্র ফাঁসের দায়ে ২৩৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তক্রমে ওই পরীক্ষা বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পুনরায় গত বছরের ১৬ মার্চ ওই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পুনঃপরীক্ষায় ওই দুই বিভাগে ফের ১০০ শিক্ষার্থী ভর্তি করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করে শিক্ষার্থীরা। রিটের  আপীলে ওই শিক্ষার্থীদের ভর্তি নেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশনা মোতাবেক ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ¯œাতক (সম্মান) শ্রেণীতে ‘এফ’ ইউনিটভুক্ত পরিসংখ্যান ও গনিত বিভাগে ভর্তিকৃত ও পরবর্তীতে ভর্তি বাতিলকৃত শিক্ষার্থীদের মধ্যে ২য় বার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হত্তয়ার সুযোগ পেয়েছে তারা ব্যতিত উক্ত শিক্ষাবর্ষের অবশিষ্ট শিক্ষার্থীদের ভর্তি হবার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের আগামী ১৫জানুয়ারী হতে ২১ তারিখের মধ্যে নিজ নিজ বিভাগ থেকে ভর্তি ফরম নিয়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে বলা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর