April 12, 2026, 11:53 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সাভারে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

সাভারে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঢাকার সাভারে মাদ্রাসার অভ্যন্তরে এক শিশুকে বলাৎকারের অভিযোগে সেখানকার এক শিক্ষককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার সকালে ভাকুর্তা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস বলেছেন, গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় হাফিজুল উলুম কবরস্থান মাদ্রাসার শিক্ষক ফিরোজ হোসেনকে (৩৫) আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়। শিক্ষকের এহেন আচরণের অভিযোগ আসায় ক্ষোভে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। তাঁর কঠোর শাস্তিরও দাবি জানিয়েছেন তাঁরা। ফিরোজ আরো অন্তত পাঁচটি শিশুর সঙ্গে একই ধরনের আচরণ করেছেন বলে জানিয়েছেন ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। তিনি বলেন, ভয়ে শিশুরা নির্যাতনের কথা বলত না। নির্যাতনের শিকার শিশুটির বাড়ি সাভারের মোগড়াকান্দা এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিশুটি অভিযোগ করে, মাদ্রাসাটি দোতলা। গত বুধবার রাতে সে নিচতলায় সহপাঠীদের সঙ্গে ঘুমাতে যায়। অনেক রাতে হুজুর আমাকে ঘুম থেকে তুলে তাহাজ্জুদ নামাজ একসঙ্গে পড়ার কথা বলে তাঁর কক্ষে নিয়ে যান। তারপর এসব করেন। আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। তখন শিশুটির সহপাঠীরা গিয়ে তাকে উদ্ধার করে। আশপাশের লোকজন ছুটে এসে শিক্ষককে আটক করে পুলিশে খবর দেন। এদিকে শিশুটির বাবা অভিযোগ করেছেন, মাদ্রাসা শিক্ষকের পক্ষ নিয়ে প্রভাবশালীরা তাঁকে মামলা না করার জন্য চাপ দিচ্ছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর