March 24, 2026, 9:41 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তিন সপ্তাহের সফর শেষে আজ শনিবার সকালে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদান শেষে শনিবার সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ। সংবর্ধনাকে সর্বাত্মকভাবে সফল করার জন্য নিজ নিজ স্থানে অবস্থান নিয়ে দল এবং দলের ঢাকা উত্তর ও দক্ষিণ ইউনিট ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সকলস্তরের জনগণের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন আওয়ামী লগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে যান শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রে ১৬ দিনের সরকারি সফর শেষে দেশের পথে লন্ডনের উদ্দেশ্যে সোমবার ওয়াশিংটন ত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রী লন্ডনে তিনদিনের অবস্থান শেষে শনিবার দেশে ফিরে আসছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদান শেষে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে যান তিনি। সেখানে এক সপ্তাহ অবস্থানের পর ২ অক্টোবর লন্ডন হয়ে তাঁর দেশে ফেরার কথা ছিল।

Share Button

     এ জাতীয় আরো খবর