March 25, 2026, 4:14 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প
প্রতিকি ছবি

যশোরের বাঁকড়ায় উজ্জলপুর শহীদ মুক্তিযোদ্ধা মাদ্রাসার শিক্ষকের নামে পুলিশের কাছে মিথ্যা অভিযোগ

বিল্লাল হুসাইন,ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ

প্রতিকি ছবি

যশোরের ঝিকরগাছা উপজেলার ১১ নং বাঁকড়া ইউনিয়নের উজ্জ্বলপুর শহীদ মুক্তিযোদ্ধা দাখিল মাদ্রাসার, সিনিয়র শিক্ষক নজরুল ইসলামের নামে পুলিশের কাছে বিভিন্ন মিথ্যা মামলার অভিযোগ উঠেছে।
উজ্জ্বলপুর শহীদ মুক্তিযোদ্ধা মাদ্রাসায় গাছ কাটাকে কেন্দ্র করে, সিনিয়ার শিক্ষক নজরুল ইসলামকে ফাঁসানোর জন্য, মিথ্যা ও বানোয়াট অভিযোগ দেয় বিভিন্ন সরকারি দপ্তরে।
মাদ্রাসার সরকারি গাছ কাটার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর মাদ্রাসা কর্তৃপক্ষ চিটি দিলে উপজেলা নির্বাহি অফিসার গাছ কাটার জন্য নিষেধ করেন। উপজেলা নির্বাহী অফিসারের আদেশ অমান্য করে এলাকার কিছু প্রভাবশালীদের সহযোগিতায় মাদ্রাসা সুপার ও শফিকুল ইসলাম নেদা মাদ্রাসার সরকারি গাছ কাটেন। পরের দিন এলাকার সাবেক মেম্বার আব্দুল করিম জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর  মাদ্রাসার গাছ কাটার বিষয় অভিযোগ করেন । মাদ্রাসা সুপার এবং বহিরাগত ব্যক্তিদের গাছ কাটার অপরাধ ঢাকার জন্য পরের দিন তড়িঘড়ি করে সাদা রেজুলেশনে শিক্ষকদের স্বাক্ষর করতে বলেন মাদ্রাসা সুপার। সাদা রেজুলেশনে স্বাক্ষরের বিষয় মাদরাসার সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম আপত্তি জানান এবং জানতে চান সাদা রেজুলেশনে কেন স্বাক্ষর করব। আমি সাদা রেজুলেশনে সাক্ষাৎ করব না।
সাদা রেজুলেশনে স্বাক্ষর না করার কারণেই, তাকে বিভিন্ন মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন মাদ্রাসার সুপার ও উজ্জ্বলপুর গ্রামের বহিরাগত শফিকুল ইসলাম (ওরফে) নেদা। নেদা খোরশেদ কে দিয়ে সরকার থেকে ৩ হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে, বিভিন্ন লোকের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর করাই।
অনুসন্ধানে আমরা আরো জানতে পারি ইতিপূর্বে কমিটি গঠন করাকে কেন্দ্র করে মাদ্রাসা সুপার এবং সিনিয়র শিক্ষক নজরুল ইসলামের নামে মিথ্যা চাঁদাবাজি মামলা করেছিলেন এই শফিকুল ইসলাম নেতা।
এই অভিযোগ সাংবাদিকের কাছে গেলে, সাংবাদিক কওছার আলী গাজীর কাছে পৌঁছে তার সাক্ষাত্কার নেন। কওছার আলীর কাছে সাংবাদিক প্রশ্ন করলে কওছার আলী জবাবে,  বলেন আমাকে ৩ হাজার টাকা সরকার থেকে দেবে,সেই কারনে খোরশেদ স্বাক্ষর নেয়।
পরে বাঁকড়া বাজারে গিয়ে জানতে পারি যে, , নজরুল স্যারকে ফাঁসানোর জন্য স্বাক্ষর নিয়েছে। আমি এই কথা জানতে পেরে রাত্রি খোরশেদকে বললাম সেই কাগজ কোথায়, আমি আমার নাম কেটে দেব।
কিন্তু খোরশেদ কোন মতেই কাগজটা আমাকে দেখালো না,পরেরদিন সকাল বেলা গিয়ে পুনরায় কাগজ চাই কিন্তু সে বলে আমি কাগজ ছিড়ে ফেলেছি।
২০১৬ সালের শেষের দিকে ঝিকরগাছা উপজেলার বাঁকড়ার উজ্জলপুর এলাকায় সরকারি ভাবে ৫০০ বৈদ্যুতিক মিটার স্থাপন করা হয়।এলাকার আওয়ামী লীগের গণ্যমান্য ব্যক্তির ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সহযোগিতার মাধ্যমে মিটার গুলো স্থাপন করা হয় । সাবেক এমপি মনিরুল ইসলাম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের এবং আওয়ামী লীগের নেতাকর্মীর উপস্থিতিতে এলাকায় বিদ্যুৎ এর শুভ উদ্বোধন করেন।
এ বিষয়ে খোরশেদের মুঠোফোনে জানতে চাইলে  – তিনি বলেন, আমি বাড়িতে আছি। আপনি যে গণস্বাক্ষর নিচ্ছেন কিসের জন্য, জবাবে খোরশেদ বলেন উজ্জ্বলপুর মাদ্রাসার গাছ কাটা নিয়ে যে অভিযোগ উঠেছে তাতে কিছু লোকের স্বাক্ষর লাগবে। এই কাগজে শফিকুল ইসলাম নেদা, আমাকে স্বাক্ষর নিতে বলেছে। কাওসার আলী স্বাক্ষরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি সাক্ষর নিয়েছি তাতে সমস্যা কি। খোরশেদ কে প্রশ্ন করা হয় আপনি এবং এখন শফিকুল মাদ্রাসার কোন পদে আছেন। জবাবে খোরশেদ বলেন
আমি বহিরাগত এবং এই প্রতিষ্ঠানের শফিকুল ও কোন পদে নাই।
প্রাইভেট ডিটেকটিভ/৩ মার্চ ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর