March 25, 2026, 7:08 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নবাবগঞ্জে বায়োমেট্রিক হাজিরা মেশিনের উদ্বোধন

মোঃ আব্দুল কাদের,নবাবগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জে হলাইজানা এম  এ ফাযিল (ডিগ্রী) মাদ্রাসায় বায়োমেট্রিক পদ্ধতিতে ডিজিটাল হাজিরার উদ্বোধন করা
হয়েছে।
গত ২৭ ফেব্রুয়ারী  বৃহস্পতিবার দুপুর ১২ টায় শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের বায়োমেট্রিক পদ্ধতিতে ডিজিটাল হাজিরায়  প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার। এ সময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শামছুল হক, উপাধ্যক্ষ মাওলানা মোঃ মফিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সেক্রেটারী মোঃ আব্দুর রউফ মন্ডল, অভিভাবক সদস্য মোঃ বেলাল হোসাইন এবং মোঃ আজাদ মিয়াসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন।
অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শামছুল হক বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে ডিজিটাল হাজিরায় শিক্ষার্থীর নিয়মিত উপস্থিতি বৃদ্ধির সাথে ঝরে পড়া রোধ পাবে এবং প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আসবে।
প্রাইভেট ডিটেকটিভ/২৯ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর