April 10, 2026, 7:14 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

ছাতকে আতাউর রহমান ট্রাস্ট হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে

ছাতকে আতাউর রহমান ট্রাস্ট হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে

mostbet

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ):


সুনামগঞ্জ জেলা প্রশাসক সাবিরুল ইসলাম অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে প্রবাসিদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেছেন, আতাউর রহমান আনসার ট্রাস্ট সব সময়েই শীতার্থসহ হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এ ধারা যেন অব্যাহত থাকে। তিনি প্রবাসিদের শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ করার আহবান জানিয়ে বলেন, একটি শিল্প প্রতিষ্ঠান হলে শত শত বেকারের চাকুরি হবে। এক্ষেত্রে তিনি সব ধরণের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। মঙ্গলবার ৯ডিসেম্বর উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের জালালপুর পয়েন্টে আতাউর রহমান আনসার ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ট্রাস্টের চেয়ারম্যান আতাউর রহমান-আনসারের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা নজির হোসেন লাহিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মো. লাহিন, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন, আরজক আলী, ফজর উদ্দিন, মুক্তিযোদ্ধা আসদ্দর আলী। বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, শাবি ছাত্রলীগ নেতা তায়েফ হোসেন। উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ নেতা আব্দুর রহিম, ছাতক প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম হিরণ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাকের রহমান বাবুল, আলা উদ্দিন, আলকাব আলী মেম্বার, ছালিম উল্লাহ প্রমূখ। এসময় ১৫শতাধিক শীতার্থ মানুষে মধ্যে কম্বল বিতরণ করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর