April 7, 2026, 2:58 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ফুলের মত ছেলেমেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে ফুলের বাগান করতে হবে -এমপি জিএম সিরাজ

আকাশ,বগুড়া সদর প্রতিনিধিঃ

mostbet

বগুড়া সদর আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজ বলেছেন, ফুলের মত ছেলেমেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে ফুলের বাগান করতে হবে। মেধা বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন। শহরের শিক্ষা প্রতিষ্ঠানের চাইতে গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে খেলাধুলার জন্য মাঠ রয়েছে যা শহরে অপ্রযাপ্ত। সকল শিক্ষার্থীদের উচিৎ নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চা করা, তা না করলে শরীরে নানা ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। মাদক থেকে নিজেকে ও সমাজকে রক্ষা করতে হবে। সমাজ থেকে মাদক নির্মুলে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোড়াধাপ তথা হাজরাদিঘী গ্রামে শহর থেকে পায়ে হেঁটে এসেছিলেন। সকলে তার স্ত্রী দেশ মাতা কারা বন্দি বেগম খালেদা জিয়ার জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।
শনিবার দুপুরে বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী স্কুল এন্ড কলেজের বাষির্কী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অত্র স্কুল এন্ড কলেজের সভাপতি মিসেস কোহিনুর মহনের সভাপতিত্বে ও অধ্যক্ষ পারিজাত রহমানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বিএনপির চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা,উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগম, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এ্যাডঃ সোলায়মান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ সৈয়দ জহুরুল আলম, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা আকতার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন  আহবায়ক সরকার মুকুল,জেলা যুবদলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান,সাধারন সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান নুনগোলা ইউনিয় বিএনপির আহবায়ক আব্দুল মান্নান পান্না, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম মিন্টু, বিএনপি নেতা শফিকুল ইসলাম মাষ্টার, আব্দুর রশিদ বজলু, শাহজাহান আলী, শাহ আলম জনি, খাজের আলী, আতিকুর রহমান আতিক,সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল কবির,প্রভাষক নুর আলম মিলন,প্রভাষক ফেরদৌস আলম,সুলতান নাসির,সাইফুল ইসলাম,জাহাঙ্গীর হোসেন সহ অত্র স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক ও গভর্ণিং বডির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য শেষে স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় ডিসপ্লে ও সাংস্কুতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্থতা কামনা বগুড়া জেলা শ্রমিক দলের দোয়ার মাহফিল
আকাশ,বগুড়া সদর প্রতিনিধিঃ

শুক্রবার বিকেল ৩:৩০ টায় বগুড়ার সদরের এরুলিয়া ইউনিয়নের সিলকিবান্দা থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়াকে ২ বছর যাবৎ কারাগারে বন্দি রাখার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়া জেলা শাখার উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে হযরত শাহ্ জালাল রহঃ জামে মসজিদে দেয়ার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বগুড়া জেলা শ্রমিক দলের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সাইদুল কবির। বগুড়া সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বগুড়া জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক লিটন শেখ বাঘা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এরুলিয়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক জাহাঙ্গীর হোসেন টুকু, যুগ্ম আহাবয়ক আতিকুর রহমান, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ইমরান হোসেন সুলতান, সাংগঠনিক সম্পাদক সামছুল আজম খোকন, নির্বাহী সদস্য- আব্দুল্লাহেল বারী নয়ন, সদর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক আল আমিন খন্দকার, জেলা নির্মাণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, বেকারী শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নূর মোঃ রাঙ্গা, এরুলিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক রাশেদ, এরুলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনোয়ার, লালটু, শহর শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সহিদ, দপ্তর সম্পাদক আল আমিন হোসেন, ১৬নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক গোলজার হোসেন, ১৫নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি হাসান আলী প্রমুখ।

প্রাইভেট ডিটেকটিভ/০৮ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর