April 9, 2026, 12:09 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

রাজনীতিবিদরা সৎ ও নিষ্ঠাবান হলে দেশের উন্নতি হয়: প্রধানমন্ত্রী

রাজনীতিবিদরা সৎ ও নিষ্ঠাবান হলে দেশের উন্নতি হয়: প্রধানমন্ত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

প্রয়াত মন্ত্রী ছায়েদুল হক ও সংসদ সদস্য গোলাম মোস্তফা ব্যক্তি জীবনে সততা, নিষ্ঠা ও একাগ্রতার জন্য মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘রাজনীতিবিদরা সৎ, নিষ্ঠাবান হলে দেশের উন্নতি হয়।’ গতকাল রোববার সংসদ অধিবেশনে শোকপ্রস্তাবের ওপর বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর সংসদে শোকপ্রস্তাব গৃহীত হয়। এরপর এক মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাত করা হয়।

শোক প্রস্তাবের ওপর আলোচনায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হককে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ছায়েদুল হকের মতো একজন সৎ ও নিষ্ঠাবান মন্ত্রী পেয়েছিলাম। তিনি দক্ষতা ও সততার সঙ্গে মন্ত্রণালয় চালিয়ে দেশের উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। দেশের মৎস্য সম্পদ উন্নয়নে তার ভূমিকা রয়েছে।’

জনপ্রিয়তার কারণে ২০০১ সালের ষড়যন্ত্রের নির্বাচনেও ছায়েদুল হক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের সব ধরনের প্রচেষ্টা করেও নির্বাচনে তাকে হারাতে পারেনি।’ সংসদ সদস্য গোলাম মোস্তফাকে স্মরণ করে তিনি বলেন, ‘গোলাম মোস্তাফা তৃণমূলের নেতা ছিলেন। তিনি স্কুলে শিক্ষাকতা করতেন। প্রত্যন্ত অঞ্চলে পড়ে থেকে সব সময় আওয়ামী লীগের জন্য কাজ করতেন।’

শোক প্রস্তাবের ওপর আরও বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, আইনমন্ত্রী আনিসুল হক, আবদুল মতিন খসরু এমপি, কামাল আহমেদ মজুমদার এমপি, ফজিলাতুন্নেসা বাপ্পি এমপি, মীর শওকত আলী বাদশা এমপি ও এবি তাজুল ইসলাম এমপি প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর