-
- ধর্ম, শিক্ষা, সারাদেশে
- সকল এসএসসি ও সমমানের পরীক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক বিল্লাল হুসাইন
- আপডেট সময় February, 2, 2020, 5:00 pm
- 251 বার পড়া হয়েছে
বিল্লাল হুসাইন,ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ
আগামীকাল ০৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের কারণে পূর্বনির্ধারিত ১ লা ফেব্রুয়ারি পরিবর্তে ৩ রা ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হচ্ছে।
নয়টি সাধারণ শিক্ষাবোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের আওতায় এই পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী। প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চলতি বছর এসএসসি, দাখিল ও এসএসসি কারিগরি পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী। ২৮ হাজার ৮৮৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৫১২ টি কেন্দ্রে পরীক্ষা দেবে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় এবারের পরীক্ষায় অংশ নেবে ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন। যার মধ্যে ছাত্রী ৮ লাখ ৪৩ হাজার ৩২২ জন। ছাত্রের তুলনায় ৫১ হাজার ৪০৪ জন ছাত্রী বেশি।
মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ৮১ হাজার ২৫৪ জন। ছাত্রী অংশ নিচ্ছে ১ লাখ ৪৭ হাজার ১১৬ জন। ছাত্রের তুলনায় ১২ হাজার ৯৭৮ জন বেশি। কারিগরি শিক্ষাবোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ৩১ হাজার ২৮৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
দেশের বাইরে জেদ্দা, রিয়াদ, ত্রিপলী, দোহা, আবুধাবী, দুবাই ও বাহরাইন কেন্দ্রে পরীক্ষা দেবে ৩১২ জন শিক্ষার্থী। এর মধ্যে ১৮৬ জন ছাত্র, আর ১৫৬ জন ছাত্রী। বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া এবার অন্যান্য বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে হবে। নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যেতে হবে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক। প্রতিবন্ধী পরীক্ষার্থীরা ২০ মিনিট বেশি সময় পাবে। প্রত্যেক পরীক্ষার্থী সুস্হ থেকে,সর্ব দিকে খেয়াল রেখে ধীরমস্হিষ্কে পরীক্ষা দিবে এই কামনায় সকল পরীক্ষার্থীকে জানাই আমার ও সকল সাংবাদিক পরিবারের পক্ষ থেকে অভিনন্দন,অভিনন্দন এবং অভিনন্দন।
প্রাইভেট ডিটেকটিভ/০২ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর