April 7, 2026, 1:29 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ফুলবাড়ীর রুদ্রানী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপিত

মহিদুল ইসলাম,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ

mostbet

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রুদ্রানীর প্রাচীনতম ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূতি উপলক্ষে স্মৃতিচারণ ও প্রীতি পুনর্মিলন অনুষ্টিত হয়। ১৫ জানুয়ারী (বুধবার) সাকাল সাড়ে ১০টায় রুদ্রানী উচ্চ বিদ্যালয় মাঠে শতবর্ষ পূতি উপলক্ষে স্মৃতিচারণ ও প্রীতি পুনর্মিলন অনুষ্টিত হয়।অনুষ্ঠানের শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন সাবেক মন্ত্রী ও বর্তমান সভাপতি, প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড: মোস্তাফিজুর রহমান ফিজার ‘এমপি’। শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির সভাপতি ডা: মুহম্মাদ শহীদুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও বর্তমান সভাপতি, প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন জাতীয় সংসদ সদস্য ও ইপিসিএস কর্মকর্তা মোহাম্মদ শোয়েব, দিনাজপুর শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর মোঃ আমিনুল হক সরকার, বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুর এর আবু হেনা মোস্তাফা কামাল। এছাড়া রুদ্রানী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সভাপতি মোঃ ইমামুল মোস্তাকিন , শতবর্ষ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক মোঃ সাদেকুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের গর্ভনিং বডির সভাপতি, সাধারণ সম্পাদক, কমিটির সদস্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, নতুন ও পুরাতন শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। শেষে বিদ্যালয়ের ২০জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

ফুুলবাড়ীতে স্বর্ণের দোকানে চুরি
মহিদুল ইসলাম,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের কালিবাড়ী বাজার এলাকায় নকসা জুয়েলার্স নামে একটি স্বর্ণালংকারের দোকানে দুধর্ষ চুরি হয়েছে।গত ১৪ জানুয়ারী মঙ্গলবার রাতে একটি কম্পিউটারসহ প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে বলে জানান দোকানের মালিক আজিজুল হক। যার আনুমানিক মুল্য প্রায় ২১ লক্ষ টাকা। ফুলবাড়ী থানা-পুলিশ সূত্রে জানা গেছে, চোরেরা মঙ্গলবার গভীর রাতের কোনো এক সময় কালিবাড়ী রোডের, আয়শা মঞ্জিল নামে ওই মার্কেটের পিছনের দরজার তালা ও সোনার দোকানের শার্টারের তালা ভেঙে ভেতরে ঢুুকে মোট ৪০ ভরি ওজনের ২৭টি স¦র্ণের হার ও একটি কম্পিউটার নিয়ে যায়। বুধবার সকালে দোকানের মালিক আজিজুল হক দোকান খুলতে গিয়ে দোকানের সার্টারের তালা ভাঙ্গা দেখে ফুলবাড়ী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।এদিকে নকসা জুয়েলার্সের মালিক আজিজুল হক বলেন, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরেরদিন বুধবার সকালে এসে দেখেন তাঁর দোকান চুরি হয়েছে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জের সাথে কথা হলে তিনি বলেন, চুরির সঙ্গে জড়িতদের  দ্রুত খুঁজে বের করার চেষ্টা চলছে ।

প্রাইভেট ডিটেকটিভ/১৫ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর