মো: আতাউর রহমান রবি,পঞ্চগড় জেলা প্রতিনধি:
প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ নীতিমালা ২০১৯ইং এর পরিপ্রেক্ষিতে বিশেষ বিদ্যালয় সমূহের পাঠদান স্বীকৃতি/এম.পি.ও ভুক্তি আবেদনপত্র আহবানে গত ০১ জানুয়ারী/২০২০ইং তারিখে দুপুর ১২টা হতে ১২টা ৫ মিনিট পর্যন্ত সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত কর্মকর্তার উপস্থিতিতে ৫ মিনিটের ভিডিও প্রস্তুত করার নিমিত্তে জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউ.পি’র দালালপাড়া গ্রামে “মকবুল হোসেন অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়” ৭৩নং সিংগীমারী ছিটমহলে শ্রী দীপক কুন্ড সদর উপজেলার সমন্বয়ক আমার বাড়ী আমার খামার উপস্থিতিতে বিদ্যালয়ে ভিডিও ক্লিপ প্রস্তুত করা হয়। ঐ দিনেই সদর উপজেলার ৪নং কামাত কাজলদিঘী ইউনিয়নের ঘটবর গ্রামে “বীর মুক্তিযোদ্ধা জগেশ্বর রায় অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়” সদর উপজেলা ফ্যাসিলেটর (জাইকা) গোলাম মোস্তফা এর উপস্থিতি ভিডিও ধারণ করা হয়।
একই সময়ে পঞ্চগড় জেলার বোদা উপজেলাধীন ৫নং বড়শশী গ্রাম বগদুলঝুলা বদেশ্বরীতে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত কর্মকর্তা সহকারী শিক্ষা কর্মকর্তা মো: আনোয়ার সাহাদাত-এর উপস্থিতিতে বিদ্যালয়ে ঘর, শ্রেণি কক্ষসহ অবকাঠামো, উপস্থিত ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ, ম্যানেজিং কমিটি ও শিক্ষক ও শিক্ষিকাদের ভিডিও ধারণ করা হয়। একই দিনে বোদা উপজেলার ৩নং বেংহাড়ী বনগ্রাম ইউ.পি’র ডাবরভাঙ্গা (তেলীপাড়া), ডাকঘর- তেপুকরিয়া “অন্তবালা অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ে মো: শাহীনুর ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা এর উপস্থিতিতে বিদ্যালয়ে ৫ মিনিটের ভিডিও ধারণ করা হয়। এ সময় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দগন উপস্থিত ছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ/১৫ জানুয়ারি ২০২০/ইকবাল