April 9, 2026, 6:13 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন
অপহৃত কলেজছাত্রী প্রতিমা রানী ।ছবি:প্রাইভেট ডিটেকটিভ

কুড়িগ্রামের রাজারহাটে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ

মোঃ রেজাউল হক, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

mostbet

অপহৃত কলেজছাত্রী প্রতিমা রানী ।ছবি:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কিশামত নাখেন্দা এলাকার কলেজ পড়ুয়া এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে অভিযোগ পাওয়া গেছে।গত ১ জানুয়ারি ওই ছাত্রীকে অপহরণ করা হয়।ওই ছা্ত্রীর নাম প্রতিমা রানী (১৭)। সে ওই এলাকার অমল চন্দ্র রায়ের (৩৮) কন্যা। প্রতিমা রানী সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের একাদশ শ্রেণির ১ম বর্ষের ছাত্রী।অভিযোগ সূত্রে জানা গেছে,গত ১ জানুয়ারি ওই ছাত্রী অটো রিকশাযোগে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ যাওয়ার পথে গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ এলাকার জিতু চন্দ্র রায় (২৭) ও তার ২/৩ জন সহযোগী তাকে অপহরণ করে নিয়ে যায়।এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেছেন।ওই ছাত্রীর বাবা জানান,জিতু চন্দ্র রায় আমার মেয়েকে কলেজ যাওয়া-আসার পথে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে আসছিল এবং প্রায় সময় ০১৭৯৬৮২২৭৪১ নম্বর দিয়ে কল করে উত্ত্যক্ত করত।এ বিষয়টি আমার মেয়ে প্রতিমা রানী পরিবারে লোকজন ও আমাকে অবগত করে। এ ঘটনায় সে ক্ষিপ্ত হয়ে পুনরায় বিয়ের প্রলোভন দেয় এবং উত্ত্যক্ত করে। তাই জিতু চন্দ্র রায় প্রতিমা রানীকে অপহরণ করেছে বলে আমার ও পরিবারের লোকজনের ধারণা।এ ব্যাপারে রাজার হাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বলেন,‘অপহৃত ছাত্রী প্রতিমা রানীকে উদ্ধারের চেষ্টা চলছে।এ ঘটনায় রাজারহাট থানায় একটি মামলা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/০৮ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর